Quantcast
ঢাকা, বুধবার 1 August 2012, ১৭ শ্রাবণ ১৪১৯, ১২ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৪৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

এক ঘণ্টা যান চলাচল বন্ধ

রিকশা চালুর দাবিতে নিউমার্কেট এলাকায় শত শত ব্যবসায়ীর সড়ক অবরোধ

নিউমার্কেট, গাউছিয়া মার্কেট এলাকার সকল রাস্তায় স্থায়ীভাবে রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে নিউমার্কেট, গাউছিয়া মার্কেটসহ আশপাশের সকল ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার মার্কেটের সামনের মিরপুর রোড অবরোধ করে রাখে -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : নিউমার্কেট এলাকায় রিকশা চলাচলে বাধা তুলে নেয়ার দাবিতে নিউমার্কেট, চাঁদনীচক, চিশতিয়া, গাউছিয়া ও চন্দ্রিমা মার্কেটের ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে তারা সড়ক অবরোধ করেন এবং দুপুর সাড়ে ৩টায় অবরোধ তুলে নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে মিরপুর সড়কে। দেখা দেয় প্রচন্ড যানজট। রমযান উপলক্ষে যানজটের আশঙ্কায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। কিন্তু রিকশা চলাচলের জন্য ব্যবসায়ীরা এ সড়ক অবরোধ করেন।

নিউমার্কেট থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিউমার্কেট এলাকায় যানজট এড়াতে পহেলা রমযান থেকে ট্রাফিক বিভাগ সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নিউমার্কেট এলাকা পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ঈদে কেনাকাটা করতে আসা ক্রেতারা পড়েন দুর্ভোগে। রিকশা চলাচল না থাকায় মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যাও কমে যাচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। পুনরায় ওই এলাকায় রিকশা চালুর দাবিতে গতকাল বেলা আড়াইটায় উল্লেখিত ৫ মার্কেটের ব্যবসায়ীরা সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় ব্যবসায়ী নেতাদের। এ সময় বৃহস্পতিবার সকালে ট্রাফিকের দক্ষিণ বিভাগের ডিসির সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বাস দেয়া হয় ব্যবসায়ীদের। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ৩টায় ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।