Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 2 August 2012, ১৮ শ্রাবণ ১৪১৯, ১৩ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪৩৮ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বিভিন্ন দেশের কূটনৈতিক ও দাতাগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে খালেদা জিয়ার ইফতার

গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে বিদেশী কূটনীতিকদের সম্মানে ইফতারির আয়োজন করেন। ইফতারের পূর্বে মুনাজাতরত চেয়ারপারসন ও অতিথিবৃন্দ -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিনিধি ও দাতাগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার রূপসী বাংলার বলরুমে ঢাকায় নিযুক্ত মুসলিম দেশসমূহসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার-কূটনীতিকদের সম্মানে বিরোধী দলীয় নেতা এই ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার শুরুর আগে বিরোধী দলীয় নেতা কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কূটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন।

বিরোধী দলীয় নেতা কূটনৈতিক কোরের ডীন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্র্দূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা,  কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমদ আল মোল্লাসহ কাতার, ইন্দোনেশিয়া, জাপান, চীনের রাষ্ট্রদূতদের নিয়ে একই টেবিলে বসে ইফতার করেন।

ইফতারে পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমী কোরেশী সস্ত্রীক, ভারতের হাইকমিশনার পংকজ শরণ, কানাডার হাইকমিশনার মিজ হুদার ক্রডেন ছাড়াও যুক্তরাজ্য, চীন,  রাশিয়া, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মরক্কো, কুয়েত, কাতার, ব্রুনাই, মিসর, ফ্রান্স, ইরান, ইরাক, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, ফিলিপিনস, নরওয়ে, নেপাল, ভুটান, ভ্যাটিকান সিটিসহ প্রায় ৫০টি দেশের কূটনৈতিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা।

ইফতার পার্টিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. অব. মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আববাস, ড. আবদুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আ ন হ এহসানুল হক মিলন, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ অংশ নেন।

কূটনীতিকদের সম্মানে এই ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, ঢাবির শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। মাগরিবের নামায শেষে বিরোধী দলীয় নেত্রী কূটনীতিকদের নিয়ে নৈশভোজে অংশ নেন।