Quantcast
ঢাকা, শনিবার 4 August 2012, ২০ শ্রাবণ ১৪১৯, ১৫ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৭২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত

আটা ডাল ও রসুনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : পবিত্র রমযানেও শান্তিতে রোজা পালন করতে পারছে না অল্প আয়ের মানুষেরা। একের পর এক সমস্যা লেগেই আছে। বিশেষ করে নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কোন অবস্থাতেই কমছে না। পবিত্র রমযানে নিত্যপণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ গত সপ্তাহে নতুন করে বেড়েছে কয়েকটি পণ্যের দাম। আটা, ডাল ও রসুনের দাম বেড়েছে অস্বাভাবিক হারে।

সরেজমিনে দেখা গেছে, নিত্যপণ্যের বাজারের অস্থিরতা আরো বেড়েছে। প্রতিকেজি আটার দাম ২ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২৮ টাকার আটা এখন ৩০ টাকা বিক্রি হচ্ছে আর ৩০ টাকার আটা বিক্রি হচ্ছে ৩৪ টাকায়। খোলা ও প্যাকেট উভয় প্রকার আটার মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আটার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সকল প্রকার মসুর ডালের দাম। প্রতিকেজি ডালে বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ৫ টাকা। বর্তমানে ১১৫ টাকার ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকা। এসবের পাশাপাশি বেড়েছে রসুনের দাম। প্রতিকেজি রসুনে বেড়েছে ১০ টাকা। ৪০ টাকার রসুন এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা তরি-তরকারীর বাজারেও রয়েছে অস্থিরতা।

গতকাল শুক্রবার রাজধানীর বাজার দর ছিল, চাল-মিনিকেট ৪০-৪৮ টাকা, পাড়ি বি আর (২৮) ৪০-৪৬ টাকা, নাজির খুচরা ৪২-৪৮ টাকা, গুটি স্বর্ণা ২৮-৩৭ টাকা, লাল স্বর্ণা ৩৮ টাকা, হাসকি ৩৬-৩৭ টাকা, লতা ৩৭-৩৮ টাকা, পোলাও চাল ৮০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আটা ৩০-৩৪ টাকা, ময়দা ৪০-৪৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। মসুর ডাল দেশী ১২০ টাকা, মোটা দানা ৭৫-৯০ টাকা, মুগ ডাল ১০০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ২৫-৩৫ টাকা, রসুন-৫০ থেকে ১০০ টাকা, শুকনা মরিচ ১৪০-১৬০, হলুদ ৯০-১৪০ টাকা, আদা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের দামও বাড়ছে অস্বাভাকি হারে। প্রতিলিটার বোতলজাত তেল ১৩৫ থেকে ১৪০ ও ৫ লিটার বোতলজাত তেল ৬৭০ থেকে ৬৮৫ টাকা বিক্রি হচ্ছে। লুজ সয়াবিন তেল ১২৩-১৩০ টাকা ও পাম ওয়েল ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি গত সপ্তাহের তুলনায় কয়েকটির দাম বেড়েছে এবং কয়েকটির দাম কমেছে । শশা-২৫, কাঁচা মরিচ-৪০, বেগুন-৪০, ঢেড়শ-২৫, করলা-২৫, টমেটো-৯০, দুনদুল-২৫, কচুর লতি ৩০-৩৫, চিচিংগা-২৫, ঝিংগা-৩০, পটল-২৫, কাকরল-২৫, বরবটি ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মুরগীর ডিম ৩৫-৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৪৫-১৫৫ টাকা, দেশী মুরগী ২৮০- ৩২০ টাকা, গরুর গোশত প্রতিকেজি ২৬০-২৮০ টাকা, খাসি ৪০০-৪৫০ টাকা। ইলিশ প্রতিকেজি ৮শ' থেকে ১০০০ টাকা, রুই প্রতিকেজি ২০০-৩০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, পাঙ্গাস ৯০-১১০, কারপু ১৪০, তেলাপিয়া ১১০ টাকায় বিক্রি হচ্ছে।