Quantcast
ঢাকা, রোববার 5 August 2012, ২১ শ্রাবণ ১৪১৯, ১৬ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৫৬৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ফরিদপুরে ভিপি সম্পত্তি ফিরে পেতে বাংলাদেশী নাগরিক হতে তৎপর ভারতের রাজীব দাস

ফরিদপুর সংবাদদাতা : সম্প্রতি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে পূর্বপুরুষের সম্পত্তি ফিরে পাওয়ার আবেদন করার সুযোগ সৃষ্টি হওয়ায় ভারতের স্থায়ী বাশিন্দা জনৈক রাজীব দাস ফরিদপুরে এসে এখানকার নাগরিক হওয়ার চেষ্টা করছে।

জানা গেছে, রবীন্দ্র নাথ দাসের পুত্র রাজীব দাস (৩৫) ৩০ বছর আগে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মনোহরদিয়া গ্রাম থেকে তাদের জমিজমা স্থানীয় লোকদের কাছে বিক্রি করে ভারতে চলে যায়। বর্তমানে রাজিব সপরিবারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চোপরা থানার দাসপাড়া হাটের দাসপাড়া গ্রামের এন-০২১৭ নং বাড়ির বাশিন্দা। সেখানকার নির্বাচনী তালিকায় ৫৯৯ ক্রমিকে তার ভোটার নাম্বার JGJ5133087।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজীব মধুখালীর জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নাগরিকত্ব সনদ চেয়ে ব্যর্থ হয়ে ফরিদপুর পৌরসভায় নাগরিকত্ব সনদ নেয়ার জন্য চেষ্টা করছেন। তার বাবা জীবিত থাকলেও তাকে মৃত উল্লেখ করে  নাগরিকত্ব চেয়েছেন তিনি। বর্তমানে রাজীব ফরিদপুর শহরের শোভারাপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছেন।

ফরিদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার লুৎফর রহমান পিলু এ প্রসঙ্গে বলেন, অর্পিত সম্পত্তি দাবি করতে হলে তাকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ ও ওয়ারিস সার্টিফিকেট অবশ্যই দাখিল করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিক নয় এমন কারো এ আবেদনের সুযোগ নেই।