Quantcast
ঢাকা, রোববার 5 August 2012, ২১ শ্রাবণ ১৪১৯, ১৬ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৩৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সাংবাদিক নেতৃবৃন্দের শোক

সাংবাদিক-কলামিস্ট আমীর খাসরু আর নেই

আমীর খাসরু

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট মুহাম্মাদ আমীর খাসরু আর নেই। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য তিনি। প্রেস ক্লাব সদস্য কবিদের মুখপত্র ‘কবিতাপত্রে' তার প্রকাশিত কবিতা বিভিন্ন সময়ে বেশ প্রশংসিত হয়। তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক দেশবাংলা এবং সর্বশেষ দৈনিক আমার দেশ পত্রিকায় মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন পত্রিকায় তিনি কলামও লিখতেন। তার মৃত্যুতে পরিবার ও সতীর্থ সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

বাদ আসর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমীর খাসরুর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইনসহ সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এরপর তাকে ভোলা গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আমীর খাসরুর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবদাল আহমদ এক শোক বার্তায় মুহাম্মাদ আমীর খাসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, আমীর খাসরু দীর্ঘ সাংবাদিকতা জীবনে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করেছেন। সাথে সাথে পেশার মর্যাদা রক্ষায় সাংবাদিক ইউনিয়নের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। নেতৃবৃন্দ তার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।