|
|
স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ সৌদী রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরীর বাসভবনে গতকাল শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, সম্পাদকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত অতিথিদের স্বাগত জানান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই-এলাহী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, দ্যা নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কলামিস্ট শফিক রেহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শমসের আলী, আইসিসি বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান, পুলিশের আইজি হাসান মাহমুদখন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমদ প্রমুখ।

