|
|
মিসরে ইয়ুথ ফোরামের ইফতার মাহফিলে ব্রাদারহুড নেতা
মিসরে ইয়ুথ ফোরামের ইফতার মাহফিলে ব্রাদারহুড নেতা
কায়রো (মিসর) থেকে সংবাদদাতা : বাংলাদেশের রাজনীতিবিদ আলেম সম্প্রদায় কাশ্মীর বার্মাসহ অন্যান্য দেশের আলেম সমাজের মত চরম নির্যাতিত। এমনকি পবিত্র রমযান মাসেও তারা জুলুমের কারাগারে আবদ্ধ। পবিত্র মাহে রমযান উপলক্ষে গত শুক্রবার আযহারের কনফারেন্স হলে মিসরে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইখওয়ানুল বা মুসলিম ব্রাদারহুডের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও আল আযহার বিশ্ববিদ্যালয় মানসুরার ডিন ড. আব্দুর রহমান আল বীর এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলাম এক মহৎ শিক্ষা আর ত্যাগের মাধ্যমে বিজয় লাভ করেছে। বর্তমানে মুসলিম সমাজে তার বাস্তব উদাহরণ সৃষ্টি করতে পারলেই রমযান নামক আত্মবিপ্লব সাধন সম্ভব।
মাহফিলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালীন সময়ের অন্যতম স্কলার আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. আব্দুল হাই আল ফারমাবী, মুসলিম ব্রাদারহুড ছাত্র সংগঠনের সেক্রেটারি জেনারেল ডাক্তার আব্দুল বাসেত আব্দুল্লাহ, মিসরের জাতীয় মসজিদের খতিব শাইখ মোহাম্মাদ মাহমুদ তারেক, আযহার বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ছাত্রাবাসের প্রধান সাইয়েদ জাহলান, লাফারজ মধ্যপ্রাচ্য আইনবিষয়ক প্রধান আব্দুর রাহিম, লন্ডনের গ্রীন মডেল কলেজ শিক্ষক আব্দুর রাকিব খান ও বাংলাদেশ থেকে আগত ইঞ্জিনিয়ার আব্দুল মুন্তাকিম, মালয়েশিয়া ছাত্র সংগঠনের সভাপতি আব্দুল আজিজ বাতাগো, সোমালিয়া ছাত্রদের সভাপতি সাইদ বো, বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান খিজরী।
সেক্রেটারি আবু ইউসুফ ও ছানাউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিল্লুর রহমান, হযরত আলী স্বপন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম, সাদিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, আনিসুল ইসলাম ও পোর্ট সাইদ, আলেকজান্দ্রিয়া, ইসমাইলিয়াসহ বিভিন্নদেশের ছাত্র-ছাত্রী ও কর্মজীবীরা উপস্থিত ছিলেন ।

