Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 16 August 2012, ১ ভাদ্র ১৪১৯, ২৭ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৯১ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মঙ্গলবার মধ্যরাতে গুলশানে নেতা-কর্মীদের ঢল

কেক কেটে খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন পালন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উপলক্ষে গুলশানস্থ কার্যালয়ে গত মঙ্গলবার রাতে কেক কাটছেন দলের সিনিয়র নেতারা

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা, আপোষহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিনে গত মঙ্গলবার মধ্যরাতে তার গুলশান কার্যালয়ে নেতা-কর্মীদের ঢল নামে। পবিত্র ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করায় খালেদা জিয়ার পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্ম দিনের সূচনা করেন দলের সিনিয়র নেতারা। সর্বকনিষ্ঠ সংগঠন ছাত্রদলের কেক কেটে তারা বেগম জিয়ার ৬৮তম জন্মদিনে দেশবাসী ও নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক  দলসহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে কেক কেটে তাদের প্রিয় নেত্রীর ৬৮তম জন্মদিনের উৎসব পালন করেন। এছাড়া বিএনপির পক্ষ থেকেও কেক আনা হয়।  জানা গেছে, জন্মদিন উপলক্ষে আনা এসব কেক এতিমখানার এতিমদের দান করে দেয়া হয়েছে।

ঘড়ির কাটায় যখন ঠিক বারোটা এক মিনিট। তখনই দলের সিনিয়র নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি দলের পক্ষ থেকে বেগম জিয়ার ৬৮তম জন্মদিনের কেক কাটেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা তালি দিয়ে ও শুভ শুভ শুভ দিন-খালেদা জিয়ার জন্মদিন বলে শ্লোগান দিতে থাকে। খালেদা জিয়ার পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা দেশবাসীকে শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় সিনিয়র নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে জন্মদিন পালনে আনুষ্ঠানিক কোন কর্মসূচি নেয়া হয়নি। নেতা-কর্মীরা স্বপ্রোণোদিত হয়ে শুভেচ্ছা জানাতে নানা আয়োজন করেছে। তাই এই দিনটি জন্মদিন হিসেবে নয়, আগামীতে আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা হিসেবেই আমরা পালন করছি।

খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, এমকে আনোয়ার এমপি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আববাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, বেগম সেলিমা রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, কর্নেল অব. শাহজাহান মিলন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, শাম্মী আকতার, সুলতানা আহমেদ প্রমুখ।

এদিকে বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার বিএনপিসহ অঙ্গদল সমূহ নানান আয়োজন করে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। উল্লেখ্য, ১৯৪৪ সালের ১৫ আগস্ট ফেনী জেলার ফুলগাজী গ্রামের বিখ্যাত মজুমদার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।