Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 16 August 2012, ১ ভাদ্র ১৪১৯, ২৭ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৮৮ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সরকার দলীয়রা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছেন আ'লীগের শাসন জাহিলিয়াতকেও হার মানিয়েছে -মির্জা ফখরুল

গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এতিম ও দুঃস্থদের সম্মানার্থে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য পেশ করেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দলীয়  নেতারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কিছুই করতে পারেনি। তিনি বলেন, দেশ এক নরকপুরীতে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের বর্তমান শাসনামল আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। গতকাল বুধবার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি সিলেটে হজরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর মায়ের খোঁজ-খবর নেয়া ও সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিলে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্নীতির কারণেই দেশের মানুষ আজ নির্যাতিত। বিভিন্নভাবে দেশের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। তিনি এর বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহবান জানান। ফখরুল বলেন, বর্তমান সরকার গুম আর খুনের রাজনীতি শুরু করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকেও তারা গুম করেছে। এই ইস্যুতেই সরকারের পতন হবে। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শাহেন শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এদিকে গত সোমবার গভীর রাতে পল্লবীর বাউনিয়া বাঁধের এক বাসা থেকে একদল লোক নিজেদের আইনশৃক্মখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরিকুল ইসলাম তারা নামে এক ছাত্রদল নেতাকে অপহরণ এবং দুইদিন অতিবাহিত হলেও তরিকুল ইসলামকে উদ্ধারে আইনশৃক্মখলা বাহিনী যথাযথ উদ্যোগ না নেয়ায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে অপহরণ, গুম, খুন, জুলুম-নির্যাতনের মাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে বোঝা যায় দেশে আইনশৃক্মখলার বালাই নেই। বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে তরিকুল ইসলাম তারাকে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অপহরণকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান।