Quantcast
ঢাকা, শুক্রবার 17 August 2012, ২ ভাদ্র ১৪১৯, ২৮ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৮৩৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মুক্তিলাভের পর আজহারুল ইসলামের বাসা পুলিশ ঘেরাও করে রাখায় ডা. শফিকের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করে বাসায় ফেরার পর পুলিশ তার বাসা ঘেরাও করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতি প্রদান করেছেন :

বিবৃতিতে তিনি বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করে বাসায় ফেরার পর পুলিশ তার বাসা ঘেরাও করে রাখায় আমি গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছি। তিনি গতকাল বিকেলে মুক্তিলাভ করে যখন বাসায় ফিরছিলেন তখন থেকেই পুলিশ তাকে অনুসরণ করতে থাকে। ডিবি পুলিশ তার গাড়িতে ওঠে এবং তার সাথে তার বাসা পর্যন্ত আসে। তারপর থেকে পুলিশ তার বাসা ঘেরাও করে রেখেছে। এমনকি তার বাসায় কাউকে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। সরকারের এ ধরনের আচরণ অন্যায়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। দীর্ঘ ১১ মাস কারা নির্যাতন ভোগ করার পর তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় জামিন লাভ করে মুক্তি পেয়ে বাসায় ফেরার পরেও পবিত্র ঈদুল ফিতরের পূর্বমুহূর্তে তার বাসা পুলিশ দিয়ে ঘেরাও করে রেখে ভয়-ভীতি প্রদর্শন সম্পূর্ণ অমানবিক। কোন গণতান্ত্রিক সভ্য সমাজে এহেন আচরণ অকল্পনীয়। সরকারের এহেন স্বৈরাচারী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিপুল সংখ্যক পুলিশ দিয়ে এ টি এম আজহারুল ইসলামের বাসা ঘেরাও করে রাখায় আমরা শংকিত ও উদ্বিগ্ন। এহেন আচরণ গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার এহেন আচরণ করতে পারত না। কাজেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন থেকে বিরত থেকে অবিলম্বে এ টি এম আজহারুল ইসলামের বাসার সামনে থেকে পুলিশ প্রত্যাহার করার জন্য আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’’