Quantcast
ঢাকা, শনিবার 18 August 2012, ৩ ভাদ্র ১৪১৯, ২৯ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৫২৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

এটিএম আজহারের বাসা থেকে পুলিশ পাহারা প্রত্যাহারের দাবি

কোন সভ্য গণতান্ত্রিক সমাজে সরকারের অন্যায় ও অমানবিক আচরণ কল্পনাও করা যায় না -মকবুল আহমদ

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বাসা থেকে পুলিশ পাহারা প্রত্যাহার করার আহবান জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম গত বৃহস্পতিবার জামিনে মুক্তি লাভ করার পর থেকে তার বাসা ঘেরাও করে পুলিশ পাহারা বসানোর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১১ মাস বন্দী থাকার পর তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় জামিন লাভ করে বৃহস্পতিবার ৪.১৭ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। বিকাল থেকে তার বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে। তার বাসার মেইন গেটে ও দরজায় পুলিশ পাহারা বসানো হয়েছে এবং সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তার বাসা ঘেরাও করে এক ভীতিকর অবস্থা সৃষ্টি করা হয়েছে। তাকে বাসা থেকে বের হতে দেয়া হচ্ছে না এবং তার বাসায় কাউকে ঢুকতেও দেয়া হচ্ছে না। এমনকি তাকে জুমার নামায আদায় করতে মসজিদেও যেতে দেয়া হয়নি। অবস্থাদৃষ্টে মনে হয় তার বাসাটিকেই জেলখানায় পরিণত করা হয়েছে। তিনি বলেন, কোন সভ্য গণতান্ত্রিক সমাজে সরকারের এ ধরনের অন্যায় ও অমানবিক আচরণ কল্পনাও করা যায় না। সরকারের এহেন আচরণ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।

ভারপ্রাপ্ত আমীর বলেন, সরকারের এসব কর্মকান্ড থেকে আবারো প্রমাণিত হয়, এই সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন চালিয়ে বিরোধী দলের আন্দোলন দমন করতে চায়। এভাবে নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোন সরকার টিকে থাকতে পারেনি এ সরকারও টিকে থাকতে পারবে না। সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সেই সাথে অত্যাচার, নির্যাতনের পথ পরিহার করে আজহারুল ইসলামের বাসার চারদিক থেকে অবিলম্বে পুলিশ পাহারা প্রত্যাহার করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।