Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 23 August 2012, 8 ভাদ্র ১৪১৯
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৫৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

দল ও জোটের বৈঠকের পর শিগগিরই আন্দোলনের কর্মসূচি - মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : দল ও জোটের বৈঠকের পর শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। কর্মসূচি চূড়ান্ত করতে শিগগিরই দলের নীতিনির্ধারক ফোরাম, স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক হবে। এরপরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

গত রোববার সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা বরাবরই বলে আসছি, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। সেই সরকারের চরিত্র হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ। এরকম একটি সরকারের দাবি কেবল বিএনপির নয়, এখন গণদাবিতে পরিণত হয়েছে। বল সরকারের কোর্টে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই সরকারকে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিবিসি‘র সাক্ষাৎকারে নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন সরকারের কথা বলেছেন। সরকার যা কিছুই বলুক, সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্দলীয় সরকারের দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সরকার এই দাবি না মেনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এরশাদ প্রসঙ্গে : ভারত সফর শেষে এরশাদ সাহেব বলেছেন, আগামী নির্বাচনে এককভাবে ৩‘শ আসনে প্রার্থী দেবেন। ভারতের সমর্থন তিনি পেয়েছেন। এ ব্যাপারে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের সমর্থন নিয়ে এদেশে নির্বাচন করতে হলে জনগণই তার ব্যাপারে ভেবে দেখবে।

কথা বলার মন্ত্রী সুরঞ্জিত : চারদলীয় জোট সরকারের আমলে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনার জন্য বিএনপিকে অভিযুক্ত করে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুরঞ্জিত বাবুর কথা-বার্তা শুনে মনে হচ্ছে তিনি সরকারের পক্ষে কথা বলার দায়িত্ব পেয়েছেন। তিনি বোমা হামলা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। সুরঞ্জিত বাবুসহ সরকারের লোকজন বিএনপিকে জড়িয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা সঠিক নয়, মিথ্যাচার।

সকাল ১১ টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুমাল্য অর্পণ করেন। সংগঠনটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা মাজারের সামনে নির্দলীয় সরকারের আন্দোলনে সফল করার শপথ বাক্য পাঠ করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের প্রথম প্রহরে গত শনিবার রাত ১২ টায় নয়া পল্টনের কার্যালয়ে কেক কাটেন নেতা-কর্মীরা। সহ-দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে ১৯ আগস্ট সকাল ১০টায় দলীয় পতাকা উত্তোলন করা হয় কেন্দ্রীয় কার্যালয়ে। ২৫ আগস্ট উপজেলায় ও ২৭ আগস্ট জেলায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী।  আগামী ৩০ আগস্ট বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে । আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।