Quantcast
ঢাকা, শুক্রবার 24 August 2012, ৫ ভাদ্র ১৪১৯
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১১২৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

দু'টি আবেদনই খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল-১

মাওলানা সাঈদীর পক্ষে সাফাই সাক্ষীর জন্য প্রস্তুতিমূলক সময় দেয়া হলো না

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ববরেণ্য মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী দেয়ার প্রস্তুতিমূলক সময়ের আবেদনসহ দু'টি আবেদনই সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর ফলে আগামী ২৮ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণের পূর্ব নির্ধারিত তারিখ বহাল রয়েছে। একই সাথে তার পক্ষে ২০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করতে পারবেন মর্মে ইতোপূর্বে প্রদত্ত আদেশও বহাল রয়েছে। সময়ের আবেদনে সাফাই সাক্ষীর প্রস্তুতির জন্য ৬ সপ্তাহের সময় প্রার্থনা করে আবেদন করা হয়েছিল। অপর আবেদনটি ছিল মাওলানা সাঈদীর প্রকৃত শারীরিক অবস্থা জানার জন্য তার মেডিকেল রিপোর্ট আদালতে তলব করা সংক্রান্ত। এই দু'টি আবেদনের ওপর বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানী করেন এডভোকেট মিজানুল ইসলাম ও এডভোকেট তাজুল ইসলাম। অন্যদিকে সরকার পক্ষে শুনানী করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। উভয় পক্ষের শুনানী শেষে ট্রাইব্যুনাল দু'টি আবেদনই খারিজ করে দেন।