Quantcast
ঢাকা, রোববার 26 August 2012, ১১ ভাদ্র ১৪১৯, ৭ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৯৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

দশ দিনের ব্যবধানে পাল্টে গেছে দৃশ্যপট\ আজ থেকে বাড়বে ব্যস্ততা

ঈদের ছুটি শেষে স্বরূপে ফিরছে রাজধানী ঢাকা

স্টাফ রিপোর্টার : ঈদের ছুটি শেষে দশ দিনের ব্যবধানেই স্বরূপে ফিরতে শুরু করেছে আমাদের চিরচেনা রাজধানী ঢাকা। সপ্তাহখানেক আগে যেখানে ছিল যানজটমুক্ত রাস্তা এখন সেই রাস্তাতেই যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘ যানজটে। সেই সাথে রাস্তায় বেড়েছে কালোধুয়া আর নগরীর সবচাইতে বিরক্তিকর উচ্চ শব্দের হর্ন। ঈদের ছুটি শেষে নাড়ির বাঁধন ছেড়ে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে কর্মস্থলে ফিরেছে কর্মব্যস্ত মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনালে এখনো দেখা যাচ্ছে গ্রাম ফেরত যাত্রীদের ভিড়। ঈদের আগে বাড়ি যেতে যেভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের এখন সেই একই ভোগান্তি কাটিয়ে রাজধানীতে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছে তারা। পথের নানা ভোগান্তি আর দুর্ভোগ মেনে নিয়েই তারা ফিরতে শুরু করেছে রাজধানীতে। 

গতকাল শনিবার নগরীর বিভিন্ন টার্মিনাল ঘুরে দেখা গেছে ঈদের ছুটি শেষে সপরিবারেই লোকজন ফিরে আসছেন ঢাকায়। আজ রোববার থেকে তারা যোগ দেবেন নিজ নিজ কর্মস্থলে। তাই গতকালই তারা ফিরে এসেছেন ঢাকায়।

নগরীরর বিভিন্ন বাস, লঞ্চ এবং রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীদের ভিড়।  দশ দিন বা এক সপ্তাহ আগে বাড়ি যেতে যাত্রীদের ভিড় ছিল গ্রামের দিকে আর এখন সবাই ফিরছেন ঢাকার দিকে। এদিকে ঈদের ছুটিতে গত কয়েক দিনে যে রাজধানী ছিল জনশূন্য ফাঁকা সেই রাজধানী আবারো ক্রমেই কর্মচঞ্চল হয়ে উঠছে। রাজধানীর টার্মিনালগুলোতে এখন ঢাকামুখী আগতদের পদভারে মুখরিত। টার্মিনাল থেকে নিজ গন্তব্যে যেতে যাত্রীদের গুণতে হচ্ছে বেশি ভাড়া। সিএনজি কিংবা টেক্সিক্যাবে হাঁকা হচ্ছে দ্বিগুণ-তিনগুণ ভাড়া। অন্য কোন উপায়ন্তর না থাকায় বাধ্য হয়েই বেশি ভাড়ায় নিজদের গন্তব্যে ফিরতে হচ্ছে যাত্রীদের।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি পয়েন্টেই এখন যানজট লেগেই আছে।  বাস মালিকরা জানিয়েছেন, ঈদের পর দু'তিন দিন রাজধানীতে কোন যাত্রী থাকে না। তখন আমাদের পরিবহন সেক্টরের মোটর শ্রমিকদের ঈদের বিলম্ব ছুটি দিতে হয়। তবে ঈদের সপ্তাহখানেক পরেই আবার সবাই নগরীতে ফিরে এলে আমাদের ব্যস্ততা বাড়ে। তখন আবার ঈদের আগের মতোই চাপ বাড়তে থাকে। ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, ঈদের দিন থেকে পর পর দু'তিন দিন আমাদের উপরও তেমন কোন চাপ থাকে না। তখন অনেককেই ছুটিও দেয়া হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া ট্রাফিকের তেমন কোন দায়িত্বও থাকে না। কিন্তু ঈদের পর এখন আবার আমাদের ব্যস্ততা আগের মতোই বেড়ছে। নগরীর গুলিস্তান, মতিঝিল, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, ফার্মগেট, মহাখালি, গাবতলী, কমলাপুর, সদরঘাটসহ সবকটি টার্মিনালেও এখন কোলাহল বেড়েছে। লোকজন নাড়ির বাঁধন ছেড়ে আবারো যোগ দিচ্ছে নিজ নিজ কর্মস্থলে।