Quantcast
ঢাকা, শুক্রবার 31 August 2012, ১৬ ভাদ্র ১৪১৯, ১২ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১২৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ট্রেনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

তুরাগে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত আহত ১০

স্টাফ রিপোর্টার : রাজধানীর তুরাগ থানার কামার পাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

তুরাগ থানা পুলিশ ও ঢামেক হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মাছবাহী একটি ট্রাক কারওয়ান বাজার থেকে কামার পাড়ার দিকে যাচ্ছিল। বিপরীতমুখী অপর একটি ট্রাক মাছবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালক সালাউদ্দিন (৩০) মারা যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১০ জন কমবেশি আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। আহতদের মধ্যে দু'জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকী ৮ জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা চিকিৎসাধীন। তারা হচ্ছে স্বপন, তারিকুল, চুন্নু, শহীদুল, সামাদ, নুরু, মঙ্গল ও তপন। পুলিশ ট্রাক দু'টিকে আটক করেছে। অপর ট্রাকের চালক ঘটনার পর থেকেই পলাতক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু : রাজধানীর নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ে থানা (জিআরপি) ও হাসপাতাল সূত্র জানায়, নাখালপাড়া হোসেন আলীর স্কুলের কাছে ট্রেনের ধাক্কায় মারা যায় শিশুটি। ওই স্কুলের ছাত্র আরিফসহ কয়েকজন তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। তার পরনে ছিল জিন্স প্যান্ট খালি গা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে।