Quantcast
ঢাকা, রোববার 2 September 2012, ১৮ ভাদ্র ১৪১৯, ১৪ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২২৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের জরিপ রিপোর্ট

আগস্ট মাসে মোট হত্যা ৪০৭টি

বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশনের ডকুমেন্টেশন বিভাগ জরিপ কার্য সম্পন্ন করে। জরিপ অনুযায়ী ২০১২ সালের আগস্ট মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ৪০৭টি। এ ধরনের অব্যাহত হত্যাকান্ড অবশ্যই আইন-শৃক্মখলা পরিস্থিতির চরম অবনতি বলে বর্ণনা করা যায়। কমিশন ২০১২ সালের আগস্ট মাসের এই ব্যাপক হত্যাকান্ড এবং শিশু নির্যাতনের হার অধিকহারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। আগস্ট মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে প্রায় ১৪ জন।

আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মীদের অবশ্যই আরো দায়িত্ববান হতে হবে। যাতে করে এ ধরনের হত্যাকান্ড কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। বাংলাদেশের গণ ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরনের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়

১। ২০১২ সালের আগস্ট মাসে মোট হত্যাকান্ডের শিকার ৪০৭ জন। এর মধ্যে- ক) সামাজিক সহিংসতার কারণে হত্যা ২৬৯ জন, খ) আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিহত ৪ জন, গ) রাজনৈতিক ব্যক্তি হত্যা ২৮ জন, ঘ) ধর্ষণের পর হত্যা ১২ জন, ঙ) গণপিটুনিতে নিহত ৪ জন, চ) চিকিৎসা অবহেলায় মৃত্যু ৭ জন, ছ) যৌতুকের কারণে নিহত ২৪ জন, জ) বিএসএফ-এর গুলীতে নিহত ৪ জন, ঝ) আগুনে পুড়িয়ে হত্যা ২ জন, ঞ) গৃহ পরিচারিকা হত্যা ১ জন, ট) গুপ্তহত্যা ৪৬ জন, ঠ) ইভটিজিংয়ের কারণে হত্যা ৫ জন, ড) বোমা হামলায় নিহত ১ জন।

২। মোট ধর্ষণের শিকার ৩৩ জন। এর মধ্যে- ক) নারী ধর্ষণ ৮ জন, খ) শিশু ধর্ষণ ২৫ জন।

৩। সাংবাদিক নির্যাতন করা হয় ৪ জন।

৪। এসিড সন্ত্রাসের শিকার ০৭ জন।

৫। ইভটিজিংয়ের শিকার ৪১ জন।

৬। বোমা হামলায় আহত ০১ জন। প্রেস বিজ্ঞপ্তি।