Quantcast
ঢাকা, রোববার 9 September 2012, ২৫ ভাদ্র ১৪১৯, ২১ শাওয়াল ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মেঘনা গোমতী সেতুর মেরামত কাজ সম্পন্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ দিন পর যান চলাচল শুরু

সংগ্রাম ডেস্ক : দেশের অন্যতম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ পথের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দিয়ে যান চলাচলের জন্য শনিবার সকাল সাতটায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে সাত দিন পর এ পথে যান চলাচল শুরু করেছে।

গত ১ সেপ্টেম্বর এ পথে মেরামত কাজ শুরু হয়। সকালে দাউদকান্দি ও মেঘনা- গোমতী সেতুর মেরামত কাজ শেষ করার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। মেরামত কাজ সাত দিনে সম্পন্ন করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা। বাংলা নিউজ।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফরিদ আহমেদ বলেন, অস্থায়ীভাবে সেতু দুটির মেরামত কাজ করা হয়েছে। আগামী নভেম্বর মাসে স্থায়ীভাবে এর মেরামত কাজ করা হবে বলে জানান তিনি।

সড়ক ও জনপথ বিভাগ এবং সেতু মেরামতকারী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর সূত্র জানায়, দুটি সেতুর মেরামত কাজ শেষ করার পর যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মেঘনা সেতু পরিদর্শন করেন এবং পরে তিনি দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ পরিদর্শন করবেন বলে জানা গেছে। এদিকে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী সেতু থেকে প্রায় দশ কিলোমিটার তীব্র যানজট দেখা দেয়। যানজটের কবলে পড়েন মন্ত্রীও। হাইওয়ে পুলিশ, মিলিটারি পুলিশ ও জেলা পুলিশ যানজট নিরসন করার কারণে বর্তমান ঢাকা চট্টগ্রাম সড়কে যানজট কিছুটা কমেছে।