|
|
রাজধানীসহ দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ
মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী (সাঃ) ও ইসলাম অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গতকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীসহ মহানগর, শহর ও জেলা শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ছাত্রশিবির। ঢাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল জববার বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত দেয়া হয়েছে। অবিলম্বে এই চলচ্চিত্র নিষিদ্ধ করতে হবে।
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বিকাল ৪টায় সংগঠনের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে মীরপুর ১০ গোল চত্বর থেকে শুরু হয়ে শ্যাওড়াপাড়ায় এসে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে আরো অংশ নেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মোঃ ইয়াহইয়া, ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রকাশনা সম্পাদক আতাউর রহমান বাচ্চু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য সম্পাদক জাকির হোসেন সেলিম, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, আইটি সম্পাদক সিরাজুল ইসলাম ও ঢাকা মহানগরী পশ্চিম সভাপতি সাজ্জাদ হোসাইন প্রমুখ।
শিবির সেক্রেটারি জেনারেল বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিৎ ছিল দ্রুততার সাথে এই চলচ্চিত্রকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি নির্মাণের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা। যুক্তরাষ্ট্র সরকার তা না করে সারাবিশ্বের মুসলমানকে আরো বিক্ষুব্ধ করে তুলেছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইহুদীদের ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাক স্বাধীনতা-অবাধ তথ্য প্রবাহের কথা বলে প্রকারান্তরে ইসলাম বিদ্বেষীদের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের এই অবস্থান ন্যক্কারজনক।
তিনি বলেন, এমনিতেই বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে তুলেছে এই ন্যক্কারজনক ঘটনা। যুক্তরাষ্ট্র সরকার এই অস্থিতিশীলতার দায় কোনভাবেই এড়াতে পারে না। যারা এ ধরনের ন্যক্কারজনক চলচ্চিত্র বানিয়েছে তারা মানবতার শত্রু। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসহ সকল রাষ্ট্রকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। বিশ্বজুড়ে মানুষের সম্প্রতি নিশ্চিত করতে এই সকল কুলাঙ্গার ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার কোন বিকল্প নেই। তিনি অবিলম্বে চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
খুলনা মহানগরী
ছাত্রশিবির খুলনা মহানগরীর বিক্ষোভ মিছিল বিকাল ৩টায় মহানগরী সভাপতি সাঈদুর রহমানের নেতৃত্বে নগরীর ময়লাপোতা মোড় হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেন মহানগরী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজীর, মিম মিরাজ হোসাইন, দফতর সম্পাদক নাজমুল হুসাইন নাঈম, ছাত্রকল্যাণ সম্পাদক মু. মহিউল ইসলাম মাহি, অর্থ ও শিক্ষা সম্পাদক আহমেদ সাবিত, বিএল কলেজ সভাপতি এ কে এম তানজিল, স্কুল কার্যক্রম সম্পাদক তারেক রহমান ও সমাজসেবা সম্পাদক আলী আজগর মোঃ তাসনীম প্রমুখ।
বরিশাল মহানগরী
ছাত্রশিবির বরিশাল মহানগরীর বিক্ষোভ মিছিল মহানগর সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা পূর্ব সভাপতি নূরুল হক সোহ্রাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট মহানগরী
ছাত্রশিবির সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু। নগর সেক্রেটারি মু. আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ, সাবেক জেলা সভাপতি চৌধুরী আব্দুল বাছিত নাহির, মহানগর অফিস সম্পাদক জাকির হোসেন সিদ্দীকি জামাল, শাবিপ্রবি সেত্রেটারি এহসানুল করিম, মহানগর অর্থ সম্পাদক মুহিবুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবাদুর রহমান প্রমুখ।
রংপুর মহানগরী
রংপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী। মিছিলটি নগরীর হাজী পাড়া থেকে শুরু হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। রংপুর মহানগরী সেক্রেটারি মোঃ আল-আমিন হাসান-এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সভাপতি মোস্তাক আহমদ। মিছিলউত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক মোঃ শাহীরাজ আলম, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাহিত্য সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ ।
বগুড়া শহর
বগুড়া শহর ছাত্রশিবির বিশাল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলোত্তর সমাবেশে বগুড়া শহর সভাপতি হেদাইতুল ইসলাম বক্তব্য রাখেন। মিছিলটি ইয়াকুবিয়া মোড় থেকে শুরু হয়ে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন বগুড়া শহর সেক্রেটারি আলাউদ্দিন সোহেল। সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর শিবিরের দফতর ও ছাত্রকল্যাণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মানিক, প্রচার ও আইটি সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবিবর শাহরিয়ার শুভ প্রমুখ।
ফরিদপুর শহর
ছাত্রশিবির ফরিদপুর শহরের কয়েকশত নেতা-কর্মীর এক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর ফরিদপুর শহর সভাপতি মোঃ ফরিদুল হুদা ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ। সমাবেশ শেষ করে ফেরার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া করে চার শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
জয়পুরহাট
ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলার বিক্ষোভ মিছিল শহরের বাটার মোড় থেকে শুরু হয়ে আমতলী মোড়ে গিয়ে শেষ হয়। জেলা সভাপতি আসলাম হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জেলা অফিস সম্পাদক আবু যর গিফারী, জেলা অর্থ সম্পাদক আমিনুর রহমান, জেলা প্রচার সম্পাদক ফিরোজ আলমগীর প্রমুখ। মিছিলটি আমতলী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মৌলভীবাজার
ছাত্রশিবির মৌলভীবাজার শহরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর সভাপতি আজিম উদ্দিন। মিছিলে অংশ নেন মৌলভীবাজার জেলা সভাপতি হাফেজ তাজুল ইসলাম, শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন জয়নুল, শহর অর্থ সম্পাদক মুর্শেদ আহমদ চৌধুরী, মাদরাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরী, স্কুল কার্যক্রম সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, পৌর সভাপতি আব্দুল মোমিত, কলেজ সভাপতি আব্দুল করিম প্রমুখ।
বিয়ানীবাজার
ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলার বিক্ষোভ মিছিল বাদ যোহর উপজেলা শিবির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বিয়ানীবাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি ছাত্রনেতা মাসুক আহমদ। মিছিলে আরো অংশ নেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক সেলিম উদ্দিন, উপজেলা দক্ষিণের সভাপতি ফরিদ আহমদ, উত্তরের সভাপতি ছাদিকুর রহমান, কলেজ সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তর শাখার সেক্রেটারি শফি আহমদ মুন্না, কলেজ সেক্রেটারি ছাদিক হোসেন, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, মাহমুদুল হাসান, মিজানুর রহমান প্রমুখ।
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হওয়ার প্রস্তুতি কালে পুলিশ বিক্ষোভ কারীদের ওপর লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে ২০জন বিক্ষোভকারী মারাত্মক আহত হয়। বিকেলে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড় থেকে মিছিলটি বের হওয়ার চেষ্টা করে। কয়েকজন বিক্ষোভকারীরা জানান, মহানবী (স.)-এর প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানাতে এ বিক্ষোভের আয়োজন করা হয় ।
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখা এক বিক্ষোভ মিছিল করে। বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চৌমহনী চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি আব্দুল হাই হেলাল, উপজেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান আজাদী, মাওলানা জসিম উদ্দিন, প্রভাষক আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ পরিষদ সভাপতি আব্দুল মুনিম হেলাল, ছাত্রশিবির জুড়ী (পশ্চিম) সভাপতি শাখাওয়াত হোসেন, (পূর্ব) সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধা
গতকাল গাইবান্ধা শহরে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল কবির রানা বক্তব্য রাখেন।

