Quantcast
ঢাকা, বুধবারর 19 September 2012, ৪ আশ্বিন ১৪১৯, ২ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৯২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

নির্ধারিত সময়ে কোনো টাকা ফেরত দেয়নি হলমার্ক

সংগ্রাম ডেস্ক : জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া টাকার অর্ধেক ফেরত দেয়ার কথা থাকলেও শেষ দিন পর্যন্ত কোনো টাকা ফেরত দেয়নি হলমার্ক। এমনকি হলমার্ক গ্রুপের পক্ষে কোনো চিঠিও দেয়া হয়নি সোনালী ব্যাংককে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ড. মোঃ হাফিজুর রহমান ব্যাংকের সামনে অনানুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, হাতিয়ে নেয়া টাকার অর্ধেক প্রায় ১ হাজার ৩৩৪ কোটি টাকা ফেরত দিতে বলা হলেও নির্ধারিত সময় গতকাল মঙ্গলবার পর্যন্ত এই টাকা ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। বার্তা২৪।

উল্লেখ্য, জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ ফেরত দিতে হলমার্ক গ্রুপকে গত ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। চিঠিতে হাতিয়ে নেয়া অর্থের ৫০ শতাংশ (অর্ধেক) ১৫ দিনের মধ্যে নগদ পরিশোধ করতে বলা হয়। বাকি টাকা জামানত থেকে সমন্বয় করার কথা বলা হয়। তবে সেটি হবে শর্তসাপেক্ষে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে পাঠানো চিঠিতে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হাতিয়ে নেয়া অর্ধেক অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দেয়া হয়। জালিয়াতির মাধ্যমে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে তানভীর মাহমুদের মালিকানাধীন হলমার্ক গ্রুপ একাই নিয়েছে ২ হাজার ৬৬৮ কোটি ৪৮ লাখ টাকা।