Quantcast
ঢাকা, বুধবারর 19 September 2012, ৪ আশ্বিন ১৪১৯, ২ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪৮৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

 স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দলের আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া ছাড়াও এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ।সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার, চলমান রাজনীতি, ভবিষ্যৎ কর্মসূচি ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে বিচারপতিরা স্বাক্ষর করার পর এ বিষয়ে আইনি পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানায়। এছাড়া  নতুন কর্মসূচি দেওয়া হবে কি না, কি ধরনের কর্মসূচি দেওয়া হবে ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে।