|
|
টি-টোয়েন্টি
স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে স্বাগতিক শ্রীলংকা। গতকাল শ্রীলংকা ৮২ রানের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে। আগে ব্যাট করে শ্রীলংকা ৪ উইকেটে করে ১৮২ রান। জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে টার্গেট ছিল ১৮৩ রান। জিম্বাবুয়ে ১৭.৩ ওভারে ১০০ রানে অল আউট হলে শ্রীলংকা জয় পায় ৮২ রানে। জয়ের জন্য জিম্বাবুয়ে ১৮৩ রানের টাগে©র্ট ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানেই হারায় প্রথম দুই উইকেট। ৪৩ রানে তৃতীয় আর ৫৮ রানে ৫ উইকেট হারালে জিম্বাবুয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে অল আউট হয় ১০০ রানে। দুই মেন্ডিজের বোলিং আক্রমনে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয় জিম্বাবুয়েকে। অজন্তা মেন্ডিসের বোলিং আক্রমনে প্রথম থেকেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৮ রানে ৬ উইকেট নিয়ে অজন্তা মেন্ডিস শ্রীলংকার জয় সহজ করে দেন। মাসাকাদজাকে ২০ রানে আর সিবান্দাকে ১১ রানে বোল্ড করে বিদায় করেন মেন্ডিস। অধিনায়ক টেইলর শুন্য রানে ফিরেন মেন্ডিজের বলে আউট হয়েই। অজন্তা মেন্ডিসের পর বোলিং আক্রমন চালায় জীভান মেন্ডিসও। এরভাইন, ক্রেমার আর ওয়ালারকে আউট করে নেন তিন উইকেট। বাকি উইকেটটি নেন মালিঙ্গা। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮২ রান করে শ্রীলংকা। দলের পক্ষে সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৪ রান আর জীভান মেন্ডিস ৪৩ রান করেন। দিলশান ৩৯ রান করলে শ্রীলংকা ৪ উইকেটে পৌছে যায় ১৮২ রানের স্কোরে। দিলশান মুনাবীরা দুইবার লাইফ নিয়ে ১৯ বলে তিনটি চারের সাহায্যে ১৭ রান করে আউট হলে ৫৪ রানে প্রথম উইকেটের হারায় স্বাগতিকররা। ৭৫ রানে দ্বিতীয় আর ৮২ রানে তৃতীয় উইকেটে হারায় দলটি। জয়াবর্ধনে ১৩ রান করে আউট হওয়ার পর বেশি সময় টিকতে পারেনি দিলশানও। ৭৫ রানে তিন উইকেট হারানো শ্রীলংকার বড় স্কোর গড়ার দায়িত্ব পড়ে সাঙ্গাকারা আর জীভান মেন্ডিসের উপর। চতুর্থ উইকেট জুটিতে সাঙ্গাকারা আর জীভান মেন্ডিস মিলে ৮৪ রান করে দলকে বিশাল স্কোরে পৌছে দেয়। এই জুটি ভাংগার আগে শ্রীলংকা পৌছে যায় ১৭৬ রানে। সাঙ্গাকারা ২৬ বলে ৪৪ রানে আউট হলেও মেন্ডিস ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থেকে দলকে ১৮২ রানে পৌছে দিয়ে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের দূর্বল বোলিং ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের কারনেই বড় স্কোর গড়ে লংকানরা। জিম্বাবুয়ের পক্ষে ক্রেমার একটি উইকেট নেন।
স্কোর- শ্রীলংকা --১৮২/৪(২০ ওভার)
জিম্বাবুয়ে---১০০/১০(১৭.৩ ওভার)
ফল: শ্রীলংকা ৮২ রানে জয়ী

