Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 20 September 2012, ৫ আশ্বিন ১৪১৯, ৩ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৪২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আ'লীগ সরকার দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অশান্তির দিকে ধাবিত করছে -মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সৃষ্ট অনাচারে দেশের মানুষ যখন দিশেহারা তখন ঐক্যবদ্ধ বিরোধী দলের আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বাধা প্রদান দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অশান্তির দিকে ধাবিত করছে। তিনি বলেন, অযোগ্য, অকর্মণ্য, দুর্নীতিপরায়ণ, হিংসুটে ও বিবেকবর্জিত বর্তমান নব্য বাকশালী সরকার দুঃশাসনের মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে শুধু ছোট করেই ক্ষান্ত হয়নি বরং ক্ষমতার দম্ভে তারা এতটাই বেপরোয়া যে দেশের মানুষ আজ আওয়ামী সরকারের হিংস্র শাসন থেকে নিষ্কৃতি পেতে প্রহর গুণছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ-মিছিল সংবিধান স্বীকৃত অধিকার অথচ বর্তমান আওয়ামী সরকার মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ক্ষত বিক্ষত করছে কেবলমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। তোরণ ভাঙ্গা এবং ফেস্টুন, ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা আওয়ামী সরকারের অত্যন্ত নিচু মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ বলে মির্জা আলমগীর উল্লেখ করেন।  তিনি দিনাজপুরে অনুষ্ঠিতব্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা উপলক্ষে টঙ্গী বাজার হতে গাজীপুর পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণ পুলিশী ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা ভাংচুর ও ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তোরণ, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা ও ভাংচুরে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এদিকে যশোরে বোমা বিস্ফোরণ, গুলীবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা জিয়াদুল ইসলাম জিয়াকে হত্যা এবং আর একজন বিএনপি নেতা মোহাম্মদ আলীকে গুলী করে গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর বর্তমান সরকারের নির্যাতনের ঘটনা বীভৎস রূপ ধারণ করেছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে তারা হত্যার পথ অবলম্বন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে বিএনপি কর্মী জিয়াদুল ইসলাম জিয়ার হত্যাকারী অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া মির্জা আলমগীর আওয়ামী সন্ত্রাসীদের গুলীতে গুরুতর আহত মোহাম্মদ আলীর আশু সুস্থতা কামনা করেন।