Quantcast
ঢাকা, শনিবার 22 September 2012, ৭ আশ্বিন ১৪১৯, ৫ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৭১১ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

রাজধানীসহ সারা দেশে শিবিরের বিক্ষোভ মিছিল

মাওলানা আব্দুস সুবহানসহ আটক শীর্ষ নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে

জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা গতকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আবদুস সুবহানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও ঢাকা কলেজ গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মোঃ ইয়াহইয়ার নেতৃত্বে ঢাকা মহানগরী পূর্বের বিক্ষোভ মিছিল গতকাল সকাল ১০টায় রাজধানীর কমলাপুর রেলগেট থেকে শুরু হয়। মিছিলটি স্টেশন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি রাশেদুল হাসান রানা ও অর্থ সম্পাদক আব্দুল মুনীম খান প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে ধ্বংস করতে সরকার উঠেপড়ে লেগেছে। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়েই মাওলানা আব্দুস সুবহানের মত বরেণ্য নেতাদের গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে মাওলানা আব্দুস সুবহানসহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করার পাশাপাশি এই সরকারের পতন ঘটানো হবে।

শিবির নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে আবার কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতেই আওয়ামী লীগ বিরোধীদলের নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে। কিন্তু গ্রেফতার-নির্যাতন করে আওয়ামী লীগ পার পাবে না। তাদের কোন ষড়যন্ত্রই জনগণকে আর ধোঁকা দিতে পারবে না। বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতারণা বুঝে ফেলেছে। ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার করে আওয়ামী লীগ দেশের ১৬ কোটি মানুষের মনে আঘাত দিয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বিনষ্ট করেছে। জনগণ সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে মাঠে নামতে শুরু করেছে। আন্দোলনের মাধ্যমেই সরকারের সকল জুলুমের জবাব দেয়া হবে।

ঢাকা মহানগরী উত্তর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরী উত্তর শাখা রাজধানীর উত্তর বাড্ডা থেকে একটি মিছিল বের করে। কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ শাহীনুর রহমানের নেতৃত্বে মিছিলটি মধ্য বাড্ডা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাড্ডায় গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি রেজাউল হক রিয়াজ, মহানগরী সেক্রেটারি আহমেদ সালমান, অর্থ সম্পাদক মিজান খান, প্রচার সম্পাদক জামিল আহমেদ প্রমুখ। 

ঢাকা মহানগরী দক্ষিণ

ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর জুরাইন রেলগেট মোড় থেকে শুরু হয়। মিছিলটি  গেন্ডারিয়া রেলগেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সভাপতি শাহীন আহমদ খান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি মুঈনুদ্দিন মৃধা, অর্থ সম্পাদক হাবীবুল্লাহ বাহার, অফিস সম্পাদক মিজানুর রহমান, এইচ আরডি সম্পাদক রিয়াজ উদ্দিন, কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল আযাদ প্রমুখ।

ঢাকা মহানগরী পশ্চিম

ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের বিক্ষোভ মিছিল দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুর ১০ গোল চত্বর থেকে শুরু হয়ে মিরপুর-১১ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন। মিছিলে আরও অংশ নেন মহানগরী সভাপতি সাজ্জাদ হোসাইন, সেক্রেটারি গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াদ হোসাইন রায়হানের সভাপতিত্বে ও সেক্রেটারি মনিরুজ্জামান শামীমের পরিচালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মহসিনুল কবির। সমাবেশে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, ছাত্র আন্দোলন সম্পাদক ইব্রাহিম খলিল সবুজ ও অর্থ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।

ঢাকা কলেজ:

গতকাল শুক্রবার ঢাকা কলেজ ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল  করেছে। ঢাকা কলেজ শিবির সেক্রেটারি নাজিম উদ্দিন বিক্ষোভ-মিছিলে নেতৃত্ব দেন। গতকাল সকালে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিবিরের অফিস সম্পাদক মুঃ রেজাউল কবীর, অর্থসম্পাদক আনোয়ারুল কবীর, প্রশিক্ষণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। দেশের মহানগর, শহর ও জেলা শাখায় ছাত্রশিবির বিক্ষোভ-মিছিল সমাবেশ করে। মিছিলোত্তর সমাবেশে শিবির নেতৃবৃন্দ অবিলম্বে মাওলানা আব্দুস সুবহানসহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

চট্টগ্রাম মহানগরী উত্তর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারি মাসরুর হোসাইন মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন। মিছিলে আরও অংশ নেন নগর উত্তর অর্থ সম্পাদক নূরুল আমিন, ছাত্র আন্দোলন সম্পাদক কামরুল ইসলাম, দফতর সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষা সম্পাদক সাদুর রশিদ চৌধুরী, চট্টগ্রাম কলেজ সভাপতি আব্দুল আজিজ, মহসিন কলেজ সভাপতি ইরফান উল্লাহ প্রমুখ।

খুলনা মহানগরী

ছাত্রশিবির রংপুর মহানগরীর বিক্ষোভ মিছিল গতকাল সকাল ৯টায় শহরের মডার্ন মোড় থেকে শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে আবারো মডার্ন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী সভাপতি মোশতাক আহমদ, সেক্রেটারি আল আমীন হাসানসহ অন্য নেতৃবৃন্দ।

বরিশাল মহানগরী

ছাত্রশিবির বরিশাল মহানগরী সদর রোড থেকে শুরু হয়ে চকবাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী সেক্রেটারি আব্দুল্লাহ আল নাহিয়ান। মিছিলে মহানগরীর অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগরী

ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর বিক্ষোভ-মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন মহানগর শিবির সভাপতি কামরুজ্জামান সোহেল। মিছিল ও বিক্ষোভ সমাবেশে আরও অংশ নেন মহানগর সেক্রেটারি মনির আহম্মেদ, মহানগর শিবির নেতা শাহ আলম ও আব্দুল মোতালেব প্রমুখ। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুর শহর

লক্ষ্মীপুর শহর শিবির গতকাল সন্ধ্যায় বিক্ষোভ-মিছিল করেছে। শিবির শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে বিক্ষোভ-মিছিলটি লক্ষ্মীপুর শহরের চকবাজার থেকে শুরু হয়ে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন শহর শিবির সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ, জেলা সভাপতি আলী হোসেন মুরাদ, সাবেক জেলা সভাপতি মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আব্দুর রহমানসহ শহর ও জেলার নেতৃবৃন্দ।

ঝিনাইদহ শহর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা গতকাল দুপুর ১২টায় এক বিক্ষোভ-মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের ঝিনাইদহ শহর শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান। মিছিলে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর অর্থ সম্পাদক আলী হোসেন, দাওয়া সম্পাদক মনিরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।

সিরাজগঞ্জ শহর

গতকাল সকালে বিশাল বিক্ষোভ-মিছিল করেছে সিরাজগঞ্জ শহর ছাত্রশিবির। শহরের এসবি ফজলুল হক রোডস্থ পাঁচ রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নবদ্বীপপুলে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শহর শিবিরের সভাপতি মোঃ মোকলেছুর রহমান। অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট আবু জাফর, ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি এডভোকেট আবু তালেব, শহর শিবিরের সেক্রেটারি শাহাদাত হোসাইন ও জেলা সেক্রেটারি সোলায়মান হোসেন প্রমুখ।

সাতক্ষীরা শহর

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গতকাল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা শহর শিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে মিছিল থেকে ফেরার পথে ৭ শিবির নেতাকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিবিরের শহর সভাপতি খোরশেদ আলম গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত শিবির নেতাদের মুক্তি দাবি করেন।

ফরিদপুর শহর

ছাত্রশিবির ফরিদপুর শহরের বিক্ষোভ-মিছিল গতকাল দুপুরে শরীয়তউল্লাহ মার্কেট মোড় থেকে শুরু হয়ে র‌্যাফেলটিন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর সভাপতি ফরিদুল হুদার  নেতৃত্বে মিছিলে অংশ নেন শহর সেক্রেটারি শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

ঢাকা জেলা উত্তর

গতকাল সাভার বাজার বাসস্ট্যান্ডে ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের  উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি  নাজমুস সাদাতের নেতৃত্বে মিছিলটি সাভার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার রোড প্রদক্ষিণ করে সাভার বাজারে গিয়ে শেষ হয়। জেলা উত্তরের সেক্রেটারি জিএম জিয়াউল হকের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, জেলা অর্থ সম্পাদক এম এ রায়হান, দফতর সম্পাদক আলাউদ্দিন আল আজম প্রমুখ।

নেত্রকোনা

ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের তেরী বাজার মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদ মিনার মোড়ে সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এসএম আল আমীন, মোবারক হোসেন প্রমুখ।