|
|
রাজধানীর বিভিন্ন থানায় হরতালের সমর্থনে মিছিল
স্টাফ রিপোর্টার : ইসলামী ও সমমনা ১২ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ও সমমনা ১২ দল আহূত মহাসমাবেশে ১৪৪ ধারা জারি করে সরকার সরাসরি ইসলাম ও রাসূল (সাঃ)র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মহানবী (সাঃ)র সম্মান হানির প্রতিবাদে আয়োজিত গতকাল শনিবারের মহাসমাবেশ করতে না দিয়ে বরং শীর্ষ আলেমদের উপর বর্বরোচিত নগ্ন হামলা চালিয়েছে। সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বিশিষ্ট আলেমেদ্বীন ও উলামা মাশায়েখ পরিষদের সভাপতি, রাবেতা আলম আল ইসলামীর প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মহিউদ্দিন খানকে অবরুদ্ধ করে রেখেছে। হাফেজ্জী হুজুরের সাহেবজাদা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামীসহ শীর্ষ আলেমদের গ্রেফতার করে সরকার দেশ থেকে ইসলাম নির্মূলের অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে শীর্ষ আলেমদের মুক্তি না দিলে লাগাতার হরতাল দিবে বলেও তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রোববারের হরতালের সমর্থনে গতকাল বিকেলে রাজধানীর থানায় থানায় মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। ইসলামী ও সমমনা ১২ দলের নেতৃবৃন্দ রোববারের হরতাল শান্তিপূর্ণ ও স্বতঃস্ফুর্তভাবে পালন করতে দেশের ওলামায়ে কেরাম, সকল দল, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে কোন প্রকার ভাংচুর ও জ্বালাও পোড়াও যাতে কেউ না করে সে ব্যাপারেও নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সর্বস্তরের মুসলমানগণ মনে করেন মহানবী (সাঃ)র সম্মান রক্ষা করা ও ইসলাম নির্মূলের চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা সকলের ইমানী ও নৈতিক দায়িত্ব। এব্যাপারে আমাদের মুসলিম দেশের সরকারও আশু পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।
যাত্রাবাড়ী : হরতালের সমর্থনে ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে যাত্রাবাড়ীতে মিছিল করেছে। মিছিলে নেতৃত্বদেন মাওলানা অধ্যাপক আব্দুল মান্নান, মাওলানা জাকির হোসেন, মুফতী মিজানুর রহমান, মাওলানা তাজুদ্দিন, মাওলানা নাজির আহমদ ভূঁইয়া, মাওলানা মেজবাহ উদ্দিন ও মাওলানা শাফিকুর রহমান প্রমুখ। মিছিলটি মিরহাজিরবাগ থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়কে গিয়ে শেষ হয়।
শাহজাহানপুর : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে শাহজাহানপুরে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা আজিমুদ্দিন, মাওলানা মীর কাশেম আকন্দ, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
শ্যামপুর : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে শ্যামপুরে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা নেছারউদ্দিন, মাওলানা মশিউর রহমান ও মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
খিলগাঁও : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে মালিবাগে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা সাইয়েদ হাসান ইমাম, মাওলানা ছগির বিন সাঈদ, মাওলানা দিদারুল ইসলাম ও মাওলানা মাহমুদ হাসান প্রমুখ।
রমনা : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে রমনায় মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা নুরুল আলম, মাওলানা আজগর হোসাইন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
শেরেবাংলা নগর, তেজগাও ও শিল্পাঞ্চল : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে শেরেবাংলা নগর, তেজগাও ও শিল্পাঞ্চলে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা হাফেজ মাওলানা আহসান উল্লাহ, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা দিদারুল আলম ও মাওলানা আমানুল্লাহ প্রমুখ।
গুলশান ও বনানী : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে গুলশান ও বনানীতে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা মাহমুদুর রহমান আযাদ প্রমুখ।
মিরপুর পূর্ব : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা শহীদুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আতিক আব্দুল্লাহ, মাওলানা আতিকুর রহমান ও মাওলানা আবুল হোসাইন প্রমুখ।
রূপনগর : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে রূপনগর থানায় মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা শফিকুল ইসলাম মিলন, মাওলানা নুরুদ্দিন ও মাওলানা সরওয়ার হোসাইন প্রমুখ।
কদমতলী : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে কদমতলী থানায় মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা লোকমান হোসেন, মনির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা আনোয়ার হোসাইন ও দলিলুর রহমান দুলাল প্রমুখ।
বংশাল : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে বংশালে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন উপধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, মাওলানা আব্দুল জববার, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান প্রমুখ।
চকবাজার : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে চকবাজারে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা নিজামুদ্দিন, লুৎফুর রহমান, জহির উদ্দিন ও বাহারুল ইসলাম প্রমুখ।
কোতয়ালী : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে কোতয়ালীতে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা ইব্রাহীম, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মনির হোসেন ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
লালবাগ : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে লালবাগে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন উপধ্যক্ষ মাওলানা শাহীনুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা শামীমুল বারী ও গোলাম মহিউদ্দিন সেলিম প্রমুখ।
উত্তরা : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে উত্তরায় মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মীম আতিকুল্লাহ ও মাওলানা নুরুল আমিন প্রমুখ।
বাড্ডা ও ভাটারা : ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে বাড্ডা ও ভাটারা থানায় মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা জাকারিয়া, মাওলানা আতিকুর রহমান নোমান, মাওলানা সোলাইমান ও মাওলানা রেজাউল করিম প্রমুখ।
দক্ষিণখান : হরতালের সমর্থনে ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে দক্ষিণখানে মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক, মাওলানা মনিরুল হক, মাওলানা এ বি এম সাইফুল্লাহ ও মাওলানা এনামুল হক শিপন প্রমুখ।

