Quantcast
ঢাকা, রোববার 23 September 2012, ৮ আশ্বিন ১৪১৯, ৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৬১৮ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মাওলানা আব্দুস সুবহানের গ্রেফতারের প্রতিবাদে পাবনায় ব্যাপক বিক্ষোভ

মিছিলে ছাত্রলীগের স্বশস্ত্র হামলা ৮ মামলায় ১ হাজার নেতা-কর্মী আসামী গ্রেফতার ৮০ বাড়ি বাড়ি তল্লাশি

পাবনা সংবাদদাতা : জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের গ্রেফতারের প্রতিবাদে গতকাল শনিবার পাবনায় ব্যাপক বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এসব বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। দুই দিনের ঘটনায় পাবনায় জামায়াত-শিবিরের ১ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ৫টি দ্রুত বিচারসহ ৮ মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলে ছাত্রলীগ স্বশস্ত্র হামলা চালিয়ে পুলিশে সোপর্দ করেছে। এদের মধ্যে ৩০ জনকে রড দিয়ে পেটালে তারা গুরুতর আহত হয়। গ্রামে গ্রামে রাতে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়েছে। 

 জানা গেছে, গতকাল বিকেলে পাবনা শহরে ছাত্রশিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ এবং ছাত্রলীগ নেতারা স্বশস্ত্রভাবে পুলিশের সামনেই তাদের ওপর হামলা করে। এ সময় ছাত্রলীগ নেতারা লাঠিসোটা, রড, জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পথচারী, মসজিদে নামায পড়তে যাওয়া মুসল্লিসহ ছাত্রশিবির কর্মীদের বেদম প্রহার করে পুলিশের হাতে তুলে দেয়। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা শহরে স্বশস্ত্র মিছিল বের করে। এ ঘটনায় শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেস ক্লাব গলি, জেপি ট্রাফিক মোড়, আব্দুল হামিদ সড়ক, রূপকথা রোডসহ পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরে দোকান-পাট, বিপণী-বিতানগুলো বন্ধ হয়ে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা যাবৎ এ ভীতিকর অবস্থা চলে। 

পরে পুলিশ ছাত্রলীগের সহায়তায় সাধারণ পথচারী ও ছাত্রশিবিবের প্রায় ২০ জন কর্মীকে গ্রেফতার করে। এর আগে দুপুরে পুলিশ আতাইকুলা থেকে শিবিরের মিছিলে যোগ দিতে এসে পথে শালগাড়িয়া এলাকা থেকে প্রায় ৩০ জন শিবির-কর্মীকে গ্রেফার করে বলে জানা যায়।

এছাড়া পাবনা জেলার বিভিন্ন উপজেলায় জামায়াত ও শিবিরের বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া শহরে, বুলবাড়ীয়া, বৃহস্পতিপুর, তেবাড়ীয়, ক্ষেতুপাড়া, নন্দনপুরে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়ার মূল শহরে, অষ্টমনিষা, দিলপাশায়  বিক্ষোভ-মিছিল, চাটমোহরের মহেলা, ইদেলপুর, কাটাখালি, কাশিনাথপুর, ঈশ্বরদী, দাশুড়িয়া, বেড়া, আটঘরিয়ায় পৃথক পৃথক বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।। এছাড়া পুলিশ গতরাতে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। ।

 এদিকে মাওলানা আব্দুস সুবহানের গ্রেফতারে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। এ কর্মসূচিকে সামনে রেখে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মাওলানা সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের ওপর হামলা, ভাংচুর, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে পাবনা সদর থানায় ৬টি মামলায় ৭শ' জন এবং আতাইকুলা থানায় ২টি মামলায় ৩শ' জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। ৮টি মামলার মধ্যে ৫টি দ্রুত বিচার  আইনে করা হয়েছে বলে জানা গেছে। এসব মামলায় এ পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রহীম ও সেক্রেটারি অধ্যাপক আবু তালেব মন্ডল। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে মাওলানা আব্দুস সুবহানসহ সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।