Quantcast
ঢাকা, রোববার 23 September 2012, ৮ আশ্বিন ১৪১৯, ৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪৩০ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

হরতালের প্রতি বিভিন্ন সংগঠনের সমর্থন

স্টাফ রিপোর্টার : ইসলামী ও সমমনা ১২ দলের পূর্ব ঘোষিত মহাসমাবেশ পন্ড করে দিতে প্রশাসনের ১৪৪ ধারা জারি এবং শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। একই সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী ও সমমনা ১২ দলের ডাকা আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান। এদিকে গতকাল শনিবার ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন সরকার ইসলামী ও সমমনা ১২ দলের নেতৃবৃন্দের ওপর পুলিশ হামলা চালিয়ে সরকার মূলত ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে।

রাজশাহী মহানগর জামায়াত

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগরী কার্যালয়ে দায়িত্বশীলদের এক জরুরি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান আজ রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালকে সমর্থন জানিয়ে বলেন, ইহুদি ও খৃস্টান চক্র একের পর এক হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র ও ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের দেড়শ কোটি মুসলমানদের অন্তরে আঘাত করেছে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সিদ্দিক হুসাইন, আবু বকর সিদ্দিক, রাজনৈতিক সেক্রেটারি এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরী কর্মপরিষদ ও শূরা সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল হাসান প্রমুখ।

আজকের হরতালে সমর্থন জানিয়েছে খুলনা মহানগর জামায়াত

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইসলামী ও সমমনা ১২ দলের শান্তিপূর্ণ সমাবেশে বাধাদান এবং নিরীহ মুসুল্লীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজকের হরতালের পূর্ণ সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী নায়েবে আমীরদ্বয় অধ্যাপক আব্দুল মতিন ও মাস্টার শফিকুল আলম, মহানগর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, খান গোলাম রসুল, জাহাঙ্গীর হোসাইন হেলাল এক বিবৃতিতে সমর্থন জানিয়ে ঈমানের দাবি রক্ষার এ হরতাল সফলের জন্য খুলনাবাসীর প্রতি আহবান জানান।

চট্টগ্রাম ইসলামী ও সমমনা ১২ দলের সমাবেশ

আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে চট্টগ্রামের ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অধ্যক্ষ মাওলানা নুরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মেহেদীবাগস্থ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিক্ষাভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা এম এম হোসাইন আল মাদানী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল জববার আল কাদেরী, মাওলানা গোলাম কিবরিয়া হক্কানী, মাওলানা ইসমাঈল হোসাইন আশরাফি, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা মহিউদ্দিন সমরকন্দি প্রমুখ।

চট্টগ্রামের ৫০০ ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দের বিবৃতি

আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে চট্টগ্রামের ৫০০ ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতা ওলামা নেতৃবৃন্দ হলেন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মুনিরুল মান্নান, মাওলানা শরীয়াতুল্লাহ, মাওলানা হাফেজ ইলিয়াছ, মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা আবু নোমান, মাওলানা লিয়াকত আখতার সিদ্দিকী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবু তাহের, মাওলানা খাইরুল বাশার, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা হারেছ চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা ওসমান, মাওলানা আবুল হোসাইন, মাওলানা গাফফার, মাওলানা সোলায়মান,  মাওলানা এস এম সিরাজী, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা শামসুল আলম, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মুনির আহমদ, মাওলানা এম এন ইউসুফ প্রমুখ।

ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ ইসলাম বিরোধী সরকারের পতনের জন্য আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

মুসলিম লীগ

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খান ও মহাসচিব আতিকুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, ইসলামী ও সমমনা ১২ দলের অন্যতম নেতা আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামীসহ নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মহানবী (সা.)-এর অবমাননাকারীদের পক্ষাবলম্বন করেছে। পুলিশ আলেম-উলামাদের গ্রেফতার করে ইসলাম বিরোধী শক্তিকে খুশি করছে। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদের সাথে সাথে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন নেতৃবৃন্দ।

ইসলামী যুব সমাজ

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর শাহ আহমদুল্লাহ আশরাফের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছে ইসলামী যুব সমাজ। ইসলামী যুবসমাজের মহাসচিব মুহাম্মদ ইসমাঈল বুখারী বিবৃতিতে বলেন, আবদুল লতিফ নেজামী একজন সহজ-সরল ও আদর্শ রাজনীতিবিদ। তিনি দেশপ্রেম ও ইসলামী আদর্শের প্রশ্নে নিবেদিত প্রাণ। বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত সকল ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি কামনা করে বলেন, অন্যথায় এ সরকারের পরিণতি হবে খুবই ভয়াবহ।

নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আবদুর রকীব, নির্বাহী সভাপতি মাওলানা আবদুল মালিক, সিনিয়র সহসভাপতি আবদুর রশীদ মজুমদার, মাওলানা সরোয়ার কামাল আজিজি, আবদুর রহমান আজাদসহ নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে মাওলানা আহমদুল্লাহ আশরাফ ও মাওলানা আবদুল লতিফ নেজামীসহ সমমনা ১২ দল ও অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মীবৃন্দের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই গণবিচ্ছিন্ন স্বাধীনতা ও ইসলাম বিরোধী সরকার এক অঘোষিত বাকশাল কায়েমের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দেবার জোর দাবি জানিয়েছেন এবং আজকের হরতালকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

পীরসাহেব মিরসরাই

মিরসরাই দরবার শরীফের পীরসাহেব আন্তর্জাতিক মোফাচ্ছিরে কোরআন শাহ সুফী মাওলানা আবদুল মোমেন নাছেরী ঈমান রক্ষার দাবিতে ইসলামী সমমনা ১২ দল ও সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের পক্ষ থেকে আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা যে হরতাল আহবান করা হয়েছে, সে হরতালের সমর্থনে তিনি এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বিশ্বনবী (সা.)কে নিয়ে আমেরিকায় নির্মিত চরম অবমাননাকর সিনেমা নিষিদ্ধ ঘোষণা এবং এর নির্মতা নরপিচাশ ইহুদী স্যাম বাসিলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি গতকাল মিছিল থেকে গ্রেফতারকৃত ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নিজামী ও আহমদুল্লাহ আশরাফ ইবনে হাফেজী হুজুরসহ শীর্ষ নেতৃবৃন্দের এবং কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং হরতাল সফল করার জন্য দেশবাসীর কাছে আহবান জানান।

গাজীপুর

আমাদের গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে ওলামা-মাশায়েখ পরিষদের ডাকা আজকের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ গতকাল শনিবার বিকেলে জেলা শহরে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি নাসির উদ্দিন খান, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মহসিন আহমেদ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা হোসেন আলী, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।