Quantcast
ঢাকা, রোববার 23 September 2012, ৮ আশ্বিন ১৪১৯, ৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৭৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

প্রেস ক্লাবে গ্রেফতারের নামে পুলিশের হাজার হাজার টাকার বাণিজ্য

স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার ইসলামী সমমনা ১২ দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্রেস ক্লাবে আটকে পড়া নেতা-কর্মী ও সাধারণ লোকদের বাইরে বের করে দেয়ার নামে পুলিশের হাজার টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের কিছু কিছু সদস্য টাকার বিনিময়ে নানাভাবে নেতা-কর্মীদের বাইরে বের করে দেয়। শ্যামপুর থানা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,  আমাকে শাহবাগ থানার এসআই আমিনুল দেড় হাজার টাকার বিনিময়ে প্রেস ক্লাব এলাকা থেকে বের করে দেয়। তিনি আরো বলেন, এমনভাবে বহু নেতা-কর্মী প্রেস ক্লাব চত্বর  থেকে বের হয়েছেন। এ ছাড়াও প্রেস ক্লাবের ভিতরে থাকা নেতা-কর্মীদের মোটরসাইকেলও টাকার বিনিময়ে বাইরে বের করে দেয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, বেলা ৩টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইংল্যান্ডে পড়াশোনার জন্য ঢাকায় ইংল্যান্ড দূতাবাসে যাওয়ার পথে দুই ভাইকে আটক করে পুলিশ ভ্যানে তোলে। সে সময় সাংবাদিকদের আপত্তির মুখে সঙ্গে পাসপোর্ট থাকা আটককৃত দুই ভাইকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে অভিযুক্ত শাহবাগ থানার এসআই আমিনুল কোনো কথা বলতে চাননি। রমনা জোনের ডিসি নুরুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। টাকা নিয়ে প্রেস ক্লাব চত্বর থেকে নেতা-কর্মীদের বাইরে বের করে দেয়ার কোনো সুযোগ নেই।