Quantcast
ঢাকা, রোববার 23 September 2012, ৮ আশ্বিন ১৪১৯, ৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৭৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

দিনাজপুরে আজ বেগম খালেদা জিয়ার জনসভা

মুহাম্মদ কামারুজ্জামান, দিনাজপুর : দিনাজপুরের মানুষের একান্ত আপন এবং প্রিয় নেত্রী ‘পুতুল' আজ আসছেন তার প্রিয় মাতৃভূমি দিনাজপুরে। যে আলো-বাতাস-মাটিতে ‘পুতুল' নামে পরিচিত হয়ে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শৈশব কাটিয়ে ধীরে ধীরে বড় হয়েছেন তিনি আজ সেখানে লাখো জনতার মাঝে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। আর আজকের এ জনসভা উপলক্ষে দিনাজপুর এখন নতুন সাজে সজ্জিত হয়েছে। দিনাজপুর শহরসহ সারা জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে অগণিত তোরণসহ নানান রঙ্গের ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড। শহর জুড়ে সোভা পাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মরহুমা মন্ত্রী খুরশীদ জাহান হকের ছবি। বেগম জিয়ার দিনাজপুরে আগমন উপলক্ষে সারা শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় ৪ বছর পর বেগম জিয়ার এ সফরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দিনাজপুর জেলা বিএনপি জানিয়েছে, দেশনেত্রীর আজকের জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটবে।

এদিকে বেগম জিয়ার জনসভাকে কেন্দ্র করে দিনাজপুর শহর মিছিলের নগরীতে পরিণত হয়। প্রতিদিনই শহরসহ জেলার বিভিন্ন স্থানে জনসভাকে সফল করে তোলার জন্য মিছিল-মিটিং ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। তবে গতকাল শনিবার দিনাজপুর শহরে দিনভর একের পর এক মিছিল দিনাজপুরবাসীর নজর কাড়ে। সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিএনপি ছাড়াও ১৮ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকেও খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। প্রায় ৪ বছর পর উত্তরবঙ্গে বিএনপি নেত্রীর এই জনসভা। আর এটিকে ঘিরে শহর জুড়ে চলছে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের পুরোপুরি প্রস্তুতি। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু বলেন, আজকের জনসভায় অন্তত ৫ লাখ মানুষ উপস্থিত হবে। আমরা এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম বলেন, বৃহত্তর দিনাজপুরের প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষ এ জনসভায় যোগ দিয়ে তা জনসমুদ্রে পরিণত করবে। বর্তমান আওয়ামী বাকশালী সরকারের বিদায় নিশ্চিত করতে এ সমাবেশ সফল করা হবে।

সিরাজগঞ্জে জনতার ঢল

সিরাজগঞ্জ সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে জনতার ঢল নেমেছিল যমুনা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত। সকাল থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতী দল সহ সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল খালেদা জিয়াকে স্বাগত জানাতে। চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, এম আকবর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম শিশির, গোলাম মওলা খান বাবলুর নেতৃত্বে মহাসড়কের দুই ধারে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। মিছিলের নগরীতে পরিণত হয় যমুনা সেতু সংযোগ সড়ক। সড়কের দুই ধারে তৈরি করা হয়েছে বিপুল সংখ্যক তোরণ। জেলা যুবদল নেতা কে. এম শাহিনুল ইসলাম শিমুলের নেতৃত্বে রায়গঞ্জ উপজেলার ষোলমাইল থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত ব্যাপক পরিমাণে তোরণ নির্মাণ করা হয়। তার নেতৃত্বে এই এলাকায় বিপুল পরিমাণ নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুতি নেন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় এই মহাসড়ক।