Quantcast
ঢাকা, রোববার 23 September 2012, ৮ আশ্বিন ১৪১৯, ৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সুপার এইটে অষ্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার : টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পেঁŠচ্ছে গেল গত আসরের ফাইনালিষ্ট অষ্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি/এল) অসিরা ১৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইটে উঠেছে । অপরদিকে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ক্রিস গেইলের দলটিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয় পেলেই প্রথম রাউন্ড অতিক্রম করতে পারবে দলটি। অন্যথায় সুপার এইটে অসিদের সঙ্গীঁ হবে আয়ারল্যান্ড। গতকাল শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ড্যারেন সামির দল। ওপেনার ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রানের বড় স্কোর গড়ে ক্যারিবীয়রা। ওপেনার ক্রিস গেইল ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন। শেন ওয়াটসনের বলে তারই তালুবন্দী হওয়ার আগে গেইল দলকে ৫৪ রান দিয়ে যান। তার ৩৩ বলের ঝড়ো ইনিংসে চারটি বিশাল ছক্কা ও পাঁচটি বাউন্ডারী হাঁকিয়েছিলেন। গেইল ছাড়াও চার নম্বরে ব্যাট করতে নেমে মারলন স্যামুয়েলস দলকে চমৎকার একটি ইনিংস উপহার দেন। ব্র্যাড হগের বলে আউট হওয়ার আগে  স্যামুয়েলস ৫০ রান করেন।  তার ৩২ বলের  ইনিংসে চার বিশাল ছক্কা তিন বাউন্ডারির মার ছিল। এছাড়া দলের অপর ব্যাটসম্যানদের মধ্যে ডোয়াইন ব্র্যাভোর (২৭) এবং অধিনায়ক ড্যারেন সামির (১২) রান ছিল উল্লেখযোগ্য। অপরদিকে বোলিংয়ে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক তিনটি ও শেন ওয়াটসন দুটি উইকেট নেন। এছাড়া কামিন্স, ক্রিশ্চিয়ান ও ব্র্যাড হগ একটি করে উইকেট নিয়েছেন। বিশাল রানের তাড়া করতে নেমে ক্যারীবিয়ানদের দুর্বল বোলিং ও ফিল্ডিংয়ের সুবাদে অসি ব্যাটসম্যানরা সাচ্ছন্দ্যেই খেলেছে। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অসহায় ছিলো ক্যারিবীয় বোলাররা। এডওয়ার্ডের বলে আউট হওয়ার আগে শুরুতে ঝড় তুলেন ডেভিড ওয়ার্নার (২৮)। তার বিদায়ের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেট জুটিতে বোলারদের তুলোধুনো করেন শেন ওয়াটনসন (৪১) ও মাইকেল হাসি (২৮ অপরাজিত)। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯.১ ওভারেই ১০০ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি শুরু হলে মাঠে আর খেলা গড়ায়নি। শেষপর্যন্ত ডাকওযার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জয়ী ঘোষণা করা হয় অস্ট্রেলিয়াকে।