Quantcast
ঢাকা, বুধবারর 26 September 2012, ১১ আশ্বিন ১৪১৯, ৯ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৮৯৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

রাজধানীসহ দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অবিলম্বে মাওলানা সুবহানসহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি না দিলে সরকার পতনে কঠোর আন্দোলন - নূরুল ইসলাম বুলবুল

জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর প্রতিবাদে ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী গতকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে-সংগ্রাম

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বর্ষীয়ান জননেতা ও সাবেক পার্লামেন্টারিয়ান মাওলানা আব্দুস সুবহানকে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর প্রতিবাদে ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতকে নেতৃত্ব শূন্য করতেই সরকার কথিত যুদ্ধাপরাধের মামলায় মাওলানা আব্দুস সুবহানকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। তিনি বলেন, সরকার কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে দেশে প্রতিহিংসার রাজনীতির জন্ম দিচ্ছে। জামায়াতের নিরপরাধ নেতৃবৃন্দের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার চালিয়ে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করছে। অবিলম্বে বিতর্কিত ট্রাইব্যুনাল বন্ধ করে মাওলানা আবদুস সুবহানসহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি না দিলে সরকারের পতন আন্দোলন শুরু হবে বলেও তিনি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাজধানীর ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মো: সেলিম উদ্দিন, রমনা থানা আমীর ড. রেজাউল করিম, শিল্পাঞ্চল থানা আমীর আবুল আলা মোহাম্মদ ইকবাল, তেজগাঁও থানা আমীর সালাহউদ্দিন, ক্যান্টনমেন্ট থানা আমীর নাজিমুদ্দিন মোল্লা, গুলশান থানা আমীর এ আর এম মনির ও বাড্ডা থানা আমীর অধ্যক্ষ হারুন অর রশিদ ও সেক্রেটারী ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়াতুল্লাহ প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহান জাতীয় সংসদে ৩ বারের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। বিজ্ঞ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, দেশের স্বাধীনতা-সার্বভৌম রক্ষা ও দেশের উন্নয়নে তিনি জীবন বাজি রেখে কাজ করেছেন। শুধু রাজনীতিবিদই নন বিশিষ্ট একজন আলেমে দ্বীন হিসাবেও তিনি সারাদেশের মানুষের কাছে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় তিনি কোন ভাবেই মানবতাবিরোধী অপরাধের মত কোন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকার মাওলানা সুবহানকে কথিত যুদ্ধাপরাধের মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনা। তাদের চিন্তা-চেতনায় বাকশাল আর স্বৈরতন্ত্র। কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে তারা জামায়াতকে ধ্বংস করে দেশে আবারো বাকশালী শাসন প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে। বিতর্কিত ট্রাইব্যুনালের কর্মকান্ডে প্রমাণিত হয়েছে যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার জামায়াতকে ধ্বংস করতে চায়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সময় ৩০ দিন করায় প্রমাণ হয়েছে তারা জামায়াতের নিরপরাধ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে শাস্তিপ্রদানের ষড়যন্ত্র করছে। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কথিত বিচারের নামে প্রহসনের চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

পল্টন থানা : শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও অবৈধ ট্রাইব্যুনাল বন্ধের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর পল্টন থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ফরিদ হোসাইন ও লুৎফুর রহমান, পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসাইন, শাহবাগ থানা আমীর এডভোকেট হেলাল উদ্দীন, পল্টন থানা সেক্রেটারি শাখাওয়াত হোসাইন, শিবির নেতা রাশেদুল হাসান ও শরিফুল ইসলাম ও থানা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদের জুয়েল প্রমুখ।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথিত অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে প্রমাণ করেছে তারা কখনোই ন্যায় বিচার চায় না বরং সাজানো ও পাতানো বিচারের নামে প্রহসন করে জনপ্রিয় জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে শাস্তি দিতে চায়। তারা কথিত অপরাধ ট্রাইব্যুনালের আপিলের সময়সীমা কমিয়ে সে কথাই প্রমাণ করেছেন। কিন্তু দেশের সচেতন মানুষ সরকারের সে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না। তিনি কথিত বিচারের নামে গঠিত অবৈধ ট্রাইব্যুনাল অবিলম্বে বন্ধ করে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় সৃষ্ট যেকোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

তারা বলেন, সরকার জনগণের কাছে পর্বত প্রমাণ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন সবকিছু বিস্মৃত হয়েছে। তারা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি এখন সকল সময়ের চেয়ে খারাপ পর্যায়ে। সরকারী দলের আত্মীয়করণ-দলীয়করণে দেশের এখন বেহাল অবস্থা। দেশে দুর্নীতি এখন সর্বগ্রাসী রূপ লাভ করেছে। সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মাসেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছে। পরে তারা নাকে খত দিয়ে বিশ্বব্যাংককে অর্থায়নে রাজী করেছে। হলমার্ক কেলেংকারির মাধ্যমে দেশের অর্থনীতিতে কুঠারাঘাত করা হয়েছে। মূলত সরকার গোটা দেশকেই দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাই এই ব্যর্থ ও দুর্নীতিবাজ সরকারের কাছে দেশ ও জনগণ কখনোই নিরাপদ নয়। তিনি ব্যর্থতা ও দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম এমপি বলেছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদীয় দলের ডেপুটি লিডার, প্রবীণ পার্লামেন্টারিয়ান, প্রথিতযশা রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা আব্দুস সুবহান। তিনি কোন ধরনের মানবতাবিরোধী বা তথাকথিত যুদ্ধাপরাধ করেননি। পাবনার এলাকাবাসী তার সাক্ষী। তার বিরুদ্ধে দীর্ঘ ৪১ বছর পর্যন্ত কোন মামলা বা জিডি ছিল না। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে রাজপথে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি  করছে। গত ১৬ সেপ্টেম্বর তাকে কথিত গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার করে তথাকথিত মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধ মামলায় শোন এ্যারেস্ট করা হয়েছে। এটা অত্যন্ত অমানবিক ও মানবাধিকার লংঘন। তিনি আরো বলেন, মাওলানা আব্দুস সুবহান একজন সৎ ও দক্ষ সমাজসেবক। তিনি ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার মানুষের সেবায় নিয়োজিত। তিনি বারবার এলাকার চেয়ারম্যান ও এমপিসহ রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠানে নির্বাচিত হওয়ার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাই তার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিথ্যা ও সাজানো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে। তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানসহ সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগরীর পুরাতন রেল স্টেশনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম ও নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, ছাত্রশিবির নগর উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাঈল ও নগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, জামায়াত নেতা ফারুকে আজম প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেদায়েত চত্বরে গিয়ে শেষ হয়।

নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন, দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। আওয়ামী দুঃশাসন থেকে বাঁচার জন্য ব্যর্থ সরকারের পতন ঘটাতে হবে।

খুলনা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, গণতন্ত্রের লেবাসে সরকারের স্বৈরাচারী অপশাসনে দেশবাসী অতিষ্ঠ। দীর্ঘ ৪০ বছরের মীমাংসিত ইস্যুকে সামনে এনে বিরোধী দলের নেতৃবৃন্দের ওপর নির্যাতন দেশের জনগণ মেনে নেবে না। বিতর্কিত ইস্যু নিয়ে একের পর এক রাজনৈতিক নেতাদের আটক করা হচ্ছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের চেষ্টা চলছে। সর্বশেষ জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে আটক করা হয়েছে। গত ৫ দিনেও তার আত্মীয়-স্বজনের সাথে তাকে দেখা করতে দেয়নি পুলিশ। উল্টো তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। নিজেদের স্বার্থ উদ্ধার করতে গিয়ে সরকার একের পর এক অন্যায় কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধের তথাকথিত ধুয়া তুলে নিজেরাই চরম মানবাধিকার লংঘন করছে। দেশের জনগণ এর সমুচিত জবাব দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশের প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার নগরীতে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক আবদুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা সভাপতি মাস্টার শফিকুল আলম, সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি খান গোলাম রসূল, মহানগরী কর্মপরিষদ সদস্য ডা. কাজী ইয়াসিন উদ্দীন আহমেদ, দৌলতপুর থানা আমীর বীর মুক্তিযোদ্ধা বি এম জসিম উদ্দীন, খালিশপুর থানা আমীর মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম ফারাজী, অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, মুকাররম বিল্লাহ আনসারী, মোঃ আব্দুল গফুর প্রমুখ। মাওলানা আজাদ অবিলম্বে দলের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন এবং অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ থানা আমীর হাফেজ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন হাসান মাহমুদ টিটো, মাওলানা আবু জাফর ভূঁইয়া, ছাত্রশিবির নেতা আজহারুল ইসলাম প্রমুখ।

পশ্চিম রূপসা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা হেকমতউল্লাহ। এতে বক্তব্য দেন মাওলানা লাবিবুল ইসলাম, ইসমাঈল হোসেন, ইকবাল আমিন, এডভোকেট কামরুল হাসান পলাশ, নাসির উদ্দিন প্রমুখ।

তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ উপজেলা আমীর মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, শারাফাত হোসেন দিপু, আজিজুল হক,  গোলাম রববানী, সাজ্জাদুর রহমান রাসেল, এইচএম পারভেজ প্রমুখ।

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলা আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, আলমগীর হোসাইন, নাসির উদ্দিন প্রমুখ।

ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যক্ষ এটিএম গাউসুল আযম হাদী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। এতে বক্তব্য দেন, গোলাম মোস্তফা আল মুজাহিদ, নূর ইসলাম, অধ্যাপক আব্দুল হালিম, মাওলানা সাইফুল হাসান  প্রমুখ।

ডুমুরিয়ার চুকনগরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোক্তার হোসেন। এতে বক্তব্য দেন, আতাহারুল ইসলাম বুলবুল, আব্দুর রশীদ, হাফেজ মঈন উদ্দিন প্রমুখ।

দিনাজপুর অফিস : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে তার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রহমান ভূট্টো। দিনাজপুর শহর জামায়াতের আমীর তৈয়ব আলীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতের শ্রম বিষয়ক সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মাতিন, জেলা বায়তুলমাল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, জেলা তারবিয়ত সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, জেলা উত্তর শিবিরের সভাপতি জাকির হোসেন, শহর শিবিরের সেক্রেটারি আব্দুল কাইয়ুমসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলটি শহরের রেল চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লিলিমোড়ে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করেন। সেই সাথে অবিলম্বে তথাকথিত যুদ্ধাপরাধ বিচারের নামে প্রহসনের বিচার বাতিলেরও দাবি জানানো হয়।

নোয়াখালী সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানকে গ্রেফতার ও মানবতাবিরোধী অপরাধে জড়ানোর প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে জেলা শহর মাইজদীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা এনামুল হক, মাওলানা আবু তাহের প্রমুখ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, শিবিরের নোয়াখালী শহর সাংগঠনিক সম্পাদক গিয়াস কামাল সাজু, জামায়াত নেতা আবদুস শহিদ, হাবিবুর রহমান প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী কর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, বিকেলে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও পাবনার সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জামায়াত ইসলামী শহরের টি রোড এলাকায় জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমারশীল মোড় এলাকায় একটি সমাবেশ করে। জেলা আমীর গোলাম সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি কাজী ইয়াকুব আলী, পৌর আমীর ফাইজুল করীম মনোয়ার, সদর ভারপ্রাপ্ত আমীর খুরশিদুল আলম প্রমুখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর বর জানান, কিছু লোক টিএ রোডে জমায়েত হচ্ছে এ খবর ছিল। কিন্তু বিক্ষোভ মিছিল হবে জানা ছিল না।

রাজশাহী অফিস : জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর আমীর আতাউর রহমান বলেছেন, দেশে ইসলামী আন্দোলনের জাগরণে ভীত হয়ে বর্তমান সরকার ইসলামী শক্তি দমনে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। এরই অংশ হিসেবে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কথিত মিথ্যা ও বানোয়াট চার্জ গঠন করা হয়েছে। ফলে সরকারের এসব দমন-নিপীড়ন আর নীরবে সহ্য করলে হবে না। দেশবাসীকে নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গতকাল দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর আমীর আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগরীর সিনিয়র নায়েবে আমীর প্রফেসর আবুল হাশেম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হুসাইন, আবু বকর সিদ্দিক ও ইমাজ উদ্দিন মন্ডল, সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক আলী আশরাফ, অফিস সেক্রেটারি আসম মামুন শাহীন, প্রচার সেক্রেটারি শাহাদাৎ হোসাইন প্রমুখ।

সমাবেশে আতাউর রহমান বলেন, বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে। ১৯৫ জন পাকিস্তানী সৈন্যদের বিচার না করে, যাদের নামে একাত্তর পরবর্তী একটি সাধারণ ডায়েরিও হয়নি তাদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ এনে চার্জ গঠন করা হয়েছে। এ ধরনের ফ্যাসিস্ট সরকারের কোর্টে বিচারের নামে প্রহসন দেশবাসী মেনে নিবে না। তিনি অবিলম্বে বিচারের নামে প্রহসন বন্ধ ও জামায়াত নেতাদের মুক্তি দাবি করেন।

ফেনী জেলা সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা আবদুস সোবহানকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী শহর জামায়াত এক বিরাট বিক্ষোভ মিছিল বের করে। জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম শামছুদ্দীন, জেলা প্রচার সম্পাদক আবু বকর ছিদ্দিক মানিক, শহর আমীর মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি আ ন ম আব্দুর রহীম, সদর উপজেলা আমীর মাওলানা আবদুল ওহাব ভূঁইয়া, শিবিরের শহর শাখার সভাপতি মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে উক্ত মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা অফিস : তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সোবাহানকে জড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মহানগর জামায়াতের নায়েব আমীর মাস্টার আমিনুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর কান্দিরপাড় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে রাজগঞ্জে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাস্টার আমিনুল হক, শ্রমিক নেতা মজিবুর রহমান ভূঁইয়া, জি এস সানাউল্লাহ মজুমদার, শিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান,  মহানগর শিবির সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

চৌমুহনী সংবাদদাতা : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌমুহনী পৌরসভা জামায়াতের উদ্যোগে পৌর আমীর নাসিমুল গনি চৌধুরী মহলের সভাপতিত্বে ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু জায়েদের পরিচালনায় প্রবীণ রাজনীতিবিদ, বার বার নির্বাচিত  সাবেক সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে যুদ্ধাপরাধ মামলায় জড়ানোর প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন- বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি আনোয়ারুল আজিম সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোদাশ্বের হোসাইন, শিবির নেতা মা'য়াজ, শহীদুর রহমান তাজ প্রমুখ।

গাইবান্ধা জেলা সংবাদদাতা : সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানকে মিথ্যা মামলায় গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর সদর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলা কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ শহর আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আব্দুল করিম, রাজনৈতিক সেক্রেটারি আমিনুল হক, সদর আমীর ডাঃ আব্দুল হামিদ, রফিকুল ইসলাম নয়া, তোফায়েল আহমেদ, শিবিরের জেলা সভাপতি ফয়সাল কবির রানা প্রমুখ। বক্তাগণ অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানকে মুক্তি দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : জামায়াতে ইসলামী নায়েবে আমীর বর্ষীয়ান জননেতা মাওলনা আব্দুস সুবহানকে গ্রেফতার ও যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার প্রতিবাদে জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল স্থানীয় দোলারবাজারে অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বেবী স্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা আমীর মাওলানা মখছুছুর রহমানের সভাপতিত্বে ও  উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আকবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সহ-সেক্রেটারি সৈয়দ মাওলানা মুনসুর আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম  ফরিদ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, খুরমা দক্ষিণ ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান, ভাতগাঁও ইউনিয়নের সভাপতি নূর আহমদ হিরন, জামায়াত নেতা হুসাইনুজ্জমান লিটন, আমিরুল হক মেম্বার, সফির আহমদ, আকিকুর রহমান মেম্বার, জিয়াউল হক, নূর মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে মাওলানা আব্দুস সুবহানকে মুক্তিদানের জোর দাবি জানান।

সিরাজগঞ্জ সংবাদদাতা : গতকাল মঙ্গলবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলমী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে শহর সেক্রেটারি এডভোকেট আবু জাফরের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এস এস রোডস্থ মুড়িপট্টি থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার টুকু ব্রিজে এসে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহিনুর আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট আবু জাফর, সদর জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাজিম উদ্দিন, শহর শিবিরের সভাপতি মোঃ মোকলেছুর রহমান, জেলা শিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, সাবেক সভাপতি সাইদুল ইসলাম। বক্তারা অবিলম্বে শীর্ষ নেতৃবৃন্দসহ সকল রাজবন্দির নিঃশর্ত  মুক্তিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রদানের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে জামায়াতের কেন্দ্রীয় নাবেয়ে আমীর  মাওলানা আব্দুস সুবহানকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের শিবতলা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তাগণ বলেন, যখন বাংলাদেশে দুর্নীতি চরম আকার ধারণ করেছে। সরকারের নিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিশাল বিশাল দুর্নীতি প্রমাণিত হচ্ছে। এমন সময় সততার পরীক্ষায় উত্তীর্ণ প্রবীণ রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নাবেয়ে আমীর মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতার করে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওযার অপচেষ্টা করছে সরকার। বক্তাগণ সরকারের বিভিন্ন দেশবিরোধী কর্মকান্ড, ভারতের তাবেদারি, বিরোধী দলের ওপর দমন পীড়নের কথা উল্লেখ করে অবিলম্বে মাওলানা আব্দুস সুবহানসহ জামায়াত শিবিরের সকল নেতা-কর্মী ও  অন্যান্য রাজবন্দির মুক্তির জোর দাবি জানান।

রংপুর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে সালেক মার্কেট মসজিদ থেকে মিছিল বের হয়। কিছু দূর যাওয়ার পর মিছিলটি পুলিশের বাধার সম্মুখীন হয়। সেখানে তাৎক্ষণিক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নায়েবে আমীর অধ্যাপক শাহ মুহাম্মদ নুর হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক রুহুল কুদ্দুস, কোতোয়ালী থানা আমীর নুরুল আমীন। বক্তব্যে রংপুর মহানগর আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল মাওলানা আব্দুস সোবহান পর পর ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি একজন বর্ষীয়ান বয়োবৃদ্ধ নেতা। তাকে গ্রেফতার করে মানবতাবিরোধী মামলায় জড়ানো হয়েছে। এতে সরকারের নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। অবিলম্বে মাওলানা আব্দুস সুবহানকে মুক্তি দানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পথসভা শেষ করে যখন জামায়াতে ইসলামীর কর্মীরা অফিসের সামনে অবস্থান করছিল। তখন পুলিশ বিনা উস্কানিতে অন্যায়ভাবে ২ জন  জামায়াত নেতা হাজির হাট সাংগঠনিক থানা আমীর এডভোকেট কাওছার আলী, কর্মী শহিদুল ইসলাম ও শিবিরের ৪ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক করে।

সাতক্ষীরা সংবাদদাতা : জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের গ্রেফতার করে যুদ্ধাপরাধের মামলায় জড়ানোর প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচনসহ জামায়াতের শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের কোটচত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতের জেলা সেক্রেটারি নুরুল হুদাসহ শহর জামায়াতের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে   বাড়ি ফেরার পথে পুলিশ ৭ জামায়াত নেতাকে আটক করে। ইঞ্জিন ভ্যানে করে বাড়ি ফেরার পথে শহরের খুলনা রোড মোড় হতে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় সাংবাদিকরা আটককৃতদের  ছবি তুলতে চাইলে পুলিশ বাধা দেয়।

সদর থানা শূত্রে জানা যায়, আটককৃতরা হলেন- সদর উপজেলার সাতানি গ্রামের আফসার উদ্দীন, একই গ্রামের জামায়াত কর্মী হোসেন আলীর পুত্র কুদ্দুস, আরিজুল,আব্দুস সালাম, তরিকুল ও আব্দুর রহমান এবং নারান জোন বাজার এলাকার মাহবুবুর রহমান। সাতক্ষীরা সদর থানার অফিস ইনর্চাজ ইব্রাহিম জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ তাদের আটক করে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর পৌর জামায়াতের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর পৌর জামায়াতের আমীর মুহাম্মদ খায়রুল হাসানের সভাপতিত্বে জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি আধ্যক্ষ মাওলানা এস এম ছানাউল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর  উপজেলা জামায়াতের আমীর মোঃ হোসাইন আলী, মোঃ আবু নাঈম মোল্লা, বাহাদুর হোসাইন, মোঃ মঞ্জুরুল ইসলাম, এডভোকেট শরিফ উদ্দিন, মাওলানা শরিফুল ইসলাম, মোঃ সাদেকুজ্জামান খান, মোঃ কবীর হোসাইন, সোহরাব হোসেন প্রমুখ।

ফরিদপুর সংবাদদাতা : জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও অন্যান্য দাবিতে জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর আলী আফজাল মোঃ খালেছের নেতৃত্বে বিকাল ৪টায় শহরের জনতা ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত এক পথসভায় মিলিত হয়। সভা শেষে ফেরার পথে পুলিশ আব্দুল্লাহ আল মামুন (২২) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করে।

সভায় মোঃ খালেছ বলেন, অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। তথাকথিত মানবতাবিরোধী প্রহসন বন্ধ করতে হবে। এদেশের মানুষের কাছে এই প্রহসনের বিচারের কোনোই গ্রহণযোগ্যতা নাই। তাই জনরোষ থেকে বাঁচতে হলে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

বাগেরহাট : জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানকে অন্যায়ভাবে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের প্রতিবাদে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে নতুন কোর্ট-এর সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম, জেলা সেক্রেটারি এডভোকেট শেখ আব্দুল ওয়াদূদ, পৌর আমীর এডভোকেট শেখ ইউনুস আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক রেজাউল করীম, শেখ জাকির হোসেন, মিজানুর রহমান মল্লিক, শেখ আনিসুর রহমান, মুহাহাম্মদ আব্দুর রহমান, শামীম আহসান, তাহিদুর রহমান, খাইরুল ইসলাম, নুর নবী, মনিরুজ্জামান প্রমুখ।

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাদা :  জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদর তুষভান্ডার বাজারের সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা রাজনৈতিক কমিটির সদস্য সচিব ও সাবেক থানা আমীর আব্দুল লতিফ, হাসান আব্দুল মালেক, মাওলানা মোজাম্মেল হক বাবুল প্রমুখ।  বক্তাগণ ও বিক্ষোভকারীরা অবৈধ ট্রাইব্যুনাল বাতিলসহ গ্রেফতারকৃত জামায়াত নেতাদের মুক্তির দাবি জানান। তারা আরও বলেন, নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে  এ সরকারের পতন ঘটানো হবে।

বরিশাল অফিস : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুস সুবহানকে তথাকতিত যুদ্ধাপরাধের প্রহসনমূলক মামলায় জড়ানোর প্রতিবাদে বরিশাল মহানগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতাকল বিকেল সোয়া ৬টায় নগরীর চকবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমান বাচ্চু, সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য এডভোকেট সালাহ উদ্দিন মাসুম, ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুস সুবহানকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করে তথাকথিত যুদ্ধাপরাধের প্রহসেনের বিচারের অপচেষ্টার প্রতিবাদ জানান। সরকারের মর্জিমাফিক আইন সংশোধন করে বাকশালী সরকারের মহা-ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক গ্রেফতার করে জামায়াতে ইসলামী তথা বাংলাদেশের ইসলামী আন্দোলনকে নির্মূল করতে চাইছে। কোনো কারণ ছাড়া এরকম প্রবীণ রাজনীতিবিদদেরকে গ্রেফতার এবং তাদের নিয়ে মিথ্যা ও বানোয়াট নাটক সৃষ্টি পৃথিবীর জঘন্যতম মিথ্যাচার ও জুলুম। বাকশালী সরকারের এ জুলুমের সমুচিত জবাব দিতে জনগণ প্রস্তুত, এখন শুধু সময়ের অপেক্ষা।

মাদারীপুর সংবাদদাতা : জামায়েত ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের মুক্তির দাবিতে মাদারীপুর পৌর জামায়েতের উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আঃ সোবাহান খানের নেতৃত্বে শহরের বিসিক মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার মেলবোর্ন প্লাজার সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানা আমীর মাওলানা মোখলেসুর রহমান, সাবেক পৌর আমীর মাওলানা নুরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

জয়পুরহাট সংবাদদাতা : জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল জয়পুরহাট শহর প্রদক্ষিণ করে। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে মিছিলে  উপস্থিত ছিলেন জেলা সহ-সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, শহর আমীর রেজাউল করিম খান, শহর সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সদর সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। মিছিলটি পথকলির মোড়ে গিয়ে এক সংপ্তিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে গ্রেফতার করে ইসলামী আন্দোলনকে দমিয়ে দিতে চাচ্ছে। এদেশের ইসলামপ্রিয় লোক বেঁচে থাকতে তা কখনো বাস্তবায়ন হতে দিবে না। তিনি অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন অন্যথায় এ ব্যর্থ সরকারকে অপমানজনকভাবে ক্ষমতা ছাড়তে হবে।

সিলেট : জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে জামায়াতের আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা আমীর সুলতানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল লাল মেম্বার, মোগলগাঁও ইউনিয়ন আমীর নাজির উদ্দিন আহমদ, খাদিমনগর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, শ্রমিকনেতা আবুল কাশেম, ফয়ছল খান, ছাত্রনেতা জামাল খান, হাফিজ আব্দুল কাইয়ুম প্রমুখ।