Quantcast
ঢাকা, শনিবার 29 September 2012, ১৪ আশ্বিন ১৪১৯, ১২ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৭৫০ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

রাজধানীর ৭ স্পটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরকার বিচারের নামে জাতীয় নেতৃবৃন্দের চরিত্র হননের আয়োজন করেছে- মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া

জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কাফরুল থানা রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দল দমনের জন্যই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জনপ্রিয় জাতীয় নেতৃবৃন্দকে আটক করে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তারা যে আইনে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করছে সে আইন প্রণীত হয়েছিল ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। কিন্তু সরকার তাদেরকে ত্রি-পক্ষীয় চুক্তির মাধ্যমে ছেড়ে দিয়ে এখন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই সে আইনের অপব্যবহার করে জাতীয় নেতৃবৃন্দের চরিত্র হননের আয়োজন করেছে। কিন্তু দেশের সচেতন মানুষ সরকারের সে ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না। তিনি কথিত বিচারের নামে প্রহসন বন্ধ ও বিচার ট্রাইব্যুনাল বাতিল করে অবিলম্বে আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে দেন।

গতকাল শুক্রবার রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মিরপুর পূর্ব থানা আয়োজিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও বিচার ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন থানা আমীর আব্দুর রহমান মুসা, সেক্রেটারি শহীদুল্লাহ, জামায়াত নেতা আতিকুল ইসলাম, জসিম উদ্দীন ও শাফায়াত করিম তুহিন প্রমুখ।

তিনি বলেন, সরকার জনগণের কাছে পর্বত প্রমাণ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন সবকিছু বিস্মৃত হয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশের আইন-শৃক্মখলা পরিস্থিতি এখন সকল সময়ের চেয়ে খারাপ পর্যায়ে। সরকারি দলের আত্মীয়করণ-দলীয়করণে দেশের এখন বেহাল অবস্থা। দেশে দুর্নীতি এখন সর্বগ্রাসী রূপ লাভ করেছে। সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছে। হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে দেশের অর্থনীতিতে কুঠারাঘাত করা হয়েছে। মূলত সরকার গোটা দেশকেই দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাই এই ব্যর্থ ও দুর্নীতিবাজ সরকারের হাতে দেশ ও জনগণ কখনোই নিরাপদ নয়। তিনি ব্যর্থতা ও দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

দারুসসালাম থানা : দারুসালাম থানার উদ্যোগে রাজধানীতে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও বিচার ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম ও আবু হানিফ প্রমুখ।

মিরপুর পশ্চিম : মিরপুর পশ্চিম থানার উদ্যোগে অনুরূপ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, থানা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি নূরুল ইসলাম আকন্দ, জামায়াত নেতা তোফাজ্জল হোসেন ও তাজিরুল ইসলাম প্রমুখ।

পল্লবী থানা : পল্লবী থানার উদ্যোগে একই দাবিতে রাজধানীতে একই ধরনের কর্মসূচি পালিত হয়। সমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও বিচার ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, থানা আমীর আব্দুস সালাম ও সেক্রেটারি আশরাফুল আলম প্রমুখ।

কাফরুল থানা : কাফরুল থানার উদ্যোগে রাজধানীতে শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও বিচার ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর লস্কর মোঃ তাসনীম, সেক্রেটারি আনোয়ারুল হক, জামায়াত নেতা আব্দুল হালিম ও আলী হায়দার প্রমুখ।

শাহ আলী থানা : শাহ আলী থানার উদ্যোগে একই দাবিতে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও বিচার ট্রাইব্যুনাল বাতিল দাবি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর মাওলানা মিজানুল হক, সেক্রেটারি দৌলত আহাদ, জামায়াত নেতা সাইদুর রহমান ও ছাত্র নেতা আলিমুজ্জামান প্রমুখ।

তেজাগাঁও শিল্পাঞ্চল থানা : তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যোগে একই দাবিতে রাজধানীতে একই কর্মসূচি পালিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আবুল আ'লা মোহাম্মদ ইকবাল ও সেক্রেটারি মিজানুর রহমান। বক্তারা শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও বিচার ট্রাইব্যুনাল বাতিলের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।