Quantcast
ঢাকা, শনিবার 29 September 2012, ১৪ আশ্বিন ১৪১৯, ১২ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৫৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

জিসাসের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ফখরুল

বিশ্বব্যাংকের সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংকের সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিকর  বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, এমন এক সময়ে প্রধানমন্ত্রী এরকম সংস্কারের আহবান জানিয়েছে, যখন পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের বাতিল হওয়া ঋণ চুক্তির বিষয়টি বিশ্বব্যাংক পুনর্বিবেচনা করতে চেয়েছে। যখন কিনা ওই প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে  বিশ্বব্যাংকের টানাপোড়েন চলছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)'র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  রাজধানীর কাকরাইল পাবলিক হেলথ সেন্টারে এক অনুষ্ঠান  শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,  জাতিসংঘে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সংস্কার কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে- সেই প্রশ্ন থেকেই যাবে। জনগণের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেই প্রধানমন্ত্রী এই সংস্কারের আহবান জানিয়েছেন। জাতিসংঘের বক্তব্যে চার দলীয় জোট সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান সম্পর্কে প্রধানমন্ত্রীর  দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী চার দলীয় জোটকে দোষারোপ করে যেসব বক্তব্য রেখেছেন, তা সর্বৈব অসত্য। ১৯৯৬ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রমনা বটমূল, উদীচী, নারায়নগঞ্জ, যশোরের বোমা হামলার ঘটনা ঘটেছে। যারা এদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারাই বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্র বানানোর জন্য এরকম অপপ্রচার চালিয়ে আসছে।

এর আগে জিসাসের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল- হক, কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, নজরুল শিল্পী শবনম মুস্তারী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংবাদিক সঞ্জীব চৌধুরী, চিত্র অভিনেতা আহমেদ শরীফ, বাউল শিল্পী নাসিমা দেওয়ান, টিভি অভিনেতা আদনান আজাদ আসিফ, টিভি অভিনেত্রী ফারজানা আখতার রীতা, শবনম পারভীন, কন্ঠ শিল্পী মনীর খান প্রমুখকে জিয়া স্বর্ণ পদক প্রদান করা হয়। নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকেও এই পদক প্রদান করা হয়।

জিসাস সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভার শেষে প্রয়াত প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাইদ এস্কান্দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় ফখরুল দেশী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে জাসাস নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা আমাদের ঐতিহ্য ভুলে যেতে বসেছি। ভিন দেশের সংস্কৃতি সামনের দিকে চলে আসছে। তাই দেশীয় সংস্কৃতিকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে জাসাসকে কাজ করতে হবে।