Quantcast
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৩০ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

৭ দিনের সফরে ১৪ অক্টোবর চীন যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৭ দিনের সফরে চীন যাচ্ছেন। আগামী ১৪ অক্টোবর

বাংলাদেশ থেকে রওয়ানা হয়ে তিনি ব্যাংককে রাত্রিযাপন করবেন। পরদিন সকালে তিনি চীন যাবেন। ১৯ অক্টোবর চীন থেকে ব্যাংকক আসবেন বিএনপি প্রধান। সেখান থেকে ২০ অক্টোবর দেশে ফিরবেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সূত্র গতকাল বুধবার রাতে এ খবর নিশ্চিত করেছে।

তিনি জানান, আসন্ন চীন সফরে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। চীন সফরে খালেদা জিয়া দু'দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ওইসব বৈঠকে দু'দলের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে বলে

জানিয়েছে বিএনপি সূত্র।