Quantcast
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২০৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান

ব্রাহ্মণবাড়িয়া নেতাদের সাথে খালেদা জিয়ার মতবিনিময়

স্টাফ রিপোর্টার : মাসব্যাপী মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গতকাল বুধবার রাত সোয়া ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়ার নেতাদের মধ্যে জেলা বিএনপি সভাপতি এডভোকেট হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জহিরুল হোসেন খোকন, নগর থানার সভাপতি হাজী খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, নগর পৌর সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আজিম, সরাইল উপজেলা আহবায়ক উকিল আ. সাত্তার,  প্রথম যুগ্ম-আহবায়ক এডভোকেট আ. রহমান, বাঞ্ছারামপুর থানা বিএনপির আহবায়ক ডা. রফিকুল

ইসলাম খোকন, প্রথম যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন শিকদার, আশুগঞ্জ উপজেলা আহবায়ক  জহিরুল ইসলাম, প্রথম যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, নাসির নগর উপজেলা বিএনপি সভাপতি একে একরামুজ্জামান, সাধারণ সম্পাদক এমএ হান্নান, আখাউড়া উপজেলা মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক আ. জলিল ভূঁইয়া, আখাউড়া পৌর সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, নবীনগর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ

সম্পাদক গোলাম হোসেন টিটু, কসবা উপজেলা সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক ইকলিল আজম, কসবা পৌরসভা সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক এম হান্নান, বিজয়নগর থানা সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক মুন্সীসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া।

সূত্র জানায়, বৈঠকে বেগম খালেদা জিয়া নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূল কর্মী-সমর্থকদের সাথে যোগাযোগ করবেন। সাধারণ মানুষের কাছে এ সরকারের লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরবেন। তিনি বলেন, দেশবাসী এ ব্যর্থ সরকারের পতন চায়। সেজন্য আগামীতে যে আন্দোলন হবে তাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিন। এ সময় উপস্থিত নেতারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।