Quantcast
ঢাকা, শনিবার 13 October 2012, ২৮ আশ্বিন ১৪১৯, ২৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১০৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

উপকূলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান

সরকারের আবহাওয়া দফতর সময়মত সতর্ক বার্তা প্রচার করতে পারলে এত ক্ষয়ক্ষতি এড়ানো যেত -মকবুল আহমদ

গত বুধবার রাতে সংঘটিত আকস্মিক ঘূর্ণিঝড়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড়ে নোয়াখালী জেলার হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, ভোলা জেলার চরফ্যাশন, মনপুরা ও চট্টগ্রাম জেলার সনদ্বীপ ও মিরসরাই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে ২৩ ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে শত শত লোক, সাগরে মাছ ধরতে যাওয়া বহু জেলে এখনো নিখোঁজ রয়েছে, শত শত মাছ ধরার ট্রলারের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফসল ও গাছপালার ক্ষয়ক্ষতি ব্যাপক। হাজার হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সরকারের আবহাওয়া দফতর সময়মত সতর্ক বার্তা প্রচার করতে পারলে জানমালের এত ক্ষয়ক্ষতি এড়ানো যেত। এক্ষেত্রে সরকারের আবহাওয়া বিভাগ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের ব্যর্থতার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

ভারপ্রাপ্ত আমীর বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী প্রেরণ, নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধার, আহতদের চিকিৎসা এবং গৃহহীনদের আশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। সেইসাথে ঘূর্ণিদুর্গত এলাকার জনগণ ও বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাহায্য নিয়ে ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়াবার জন্য তিনি আহবান জানান।