Quantcast
ঢাকা, শনিবার 13 October 2012, ২৮ আশ্বিন ১৪১৯, ২৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আলেমদের মিছিলে পুলিশী হামলার নিন্দা

সরকারের ইসলাম বিরোধী স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে - ডা. শফিকুর রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইহুদী কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২ টি ইসলামী দল কর্তৃক আয়োজিত মিছিলে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, মিছিলটি বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে এগুলে পুলিশ মিছিলে হামলা চালায়। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে বহু লোককে আহত করেছে ও শতাধিক লোককে গ্রেফতার করেছে। এ ঘটনার মাধ্যমে সরকারের ইসলাম বিরোধী স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, সরকার আলেমদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদের আন্দোলন দমন করতে চায়। সরকার গণতন্ত্রের নামে জাতির উপর একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। সরকারের ইসলাম বিরোধী স্বৈরশাসনের বিরুদ্ধে তীব্র গ্রণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি আলেম সমাজ ও দেশবাসীর প্রতি আহবান জানান।

গ্রেফতারকৃত ওলামায়ে কেরাম ও ইসলামী দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।