Quantcast
ঢাকা, শনিবার 13 October 2012, ২৮ আশ্বিন ১৪১৯, ২৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৭৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

প্রধানমন্ত্রী রামুর তদন্ত ব্যাহত করছেন -ফারুক

স্টাফ রিপোর্টার : সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, রামুর ঘটনায় প্রধানমন্ত্রী আইন নিজের হাতে তুলে নিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে তদন্ত ব্যাহত করছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে রামুর ঘটনা নিয়ে জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জয়নুল আবদিন বলেন, সরকারি দলের ক্যাডাররাই রামুর বৌদ্ধমন্দির ও বসতিতে হামলা চালিয়েছে। হাজার বছরের ঐতিহ্য ধ্বংস করেছে। এ ঘটনায় সরকার দলীয় ক্যাডারদের গ্রেফতার করা হলে প্রমাণ হবে দেশে আইনের শাসন রয়েছে। তিনি বলেন, দেশ আজ অচল, ব্যাংকে টাকা নেই। সরকার দলীয় লোকজন টাকা তুলে নিয়ে গেছে। তারা লুটপাটে ব্যস্ত।

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, শহীদুল ইসলাম শহীদ, প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।