|
|
ইসলামী সমমনা ১২ দলের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলা, নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল জববার বলেন, আওয়ামী সরকারের ইসলাম বিরোধী অবস্থান জনগণের সামনে পরিষ্কার। আবারো তারা ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশ লেলিয়ে দিয়েছে। সরকার এভাবে আলেমে দীনদের গ্রেফতার করে দেশের ইসলামপ্রিয় তাওহীদজিনতার হৃদয়ে আঘাত দিয়েছে।
নেতৃদ্বয় বলেন, ইসলামবিরোধী এই সরকারের বিরুদ্ধে এখন সম্মিলিত জনতার প্রতিরোধ আন্দোলনের কোন বিকল্প নেই। দেশের জনগণকে তীব্র আন্দোলন গড়ে তুলে ইসলামবিরোধী এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।
নেতৃদ্বয় মিছিল থেকে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে ও ভবিষ্যতে এ ধরনের হামলা-নির্যাতন-গ্রেফতার থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানান।

