Quantcast
ঢাকা, শনিবার 13 October 2012, ২৮ আশ্বিন ১৪১৯, ২৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকা দেশকে ডোবানো ছাড়া আর কিছু নয় -মুফতী আমিনী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতী ফজলুল হক আমিনী বলেছেন, দেশে কি হচ্ছে? একের পর এক দেশের সকল সেক্টর লন্ডভন্ড হয়ে যাচ্ছে। একের পর এক দুর্নীতির ঘটনা প্রকাশ পাচ্ছে। হলমার্কের পর এবার আইএফআইসি ব্যাংকের দুর্নীতি প্রকাশ হতে যাচ্ছে। আর এই সব দুর্নীতির সাথে শাসকগোষ্ঠী জড়িত। তারপরও সরকার ক্ষমতায় টিকে থাকা দেশকে ডোবানো ছাড়া আর কিছু নয়। দেশকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক জনতা সাহসিকতার সাথে এগিয়ে না আসলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে না তুললে দেশের ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি বলেন, ব্যাংক লুটেরা পরিচালনা পরিষদ সরকার দলীয় নেতা যা প্রতিদিন পত্র-পত্রিকায় প্রকাশ পাচ্ছে। এমনকি কিছু কিছু দুর্নীতির সঙ্গে সরকার প্রধানের জড়িত থাকার আভাস পাওয়া যাচ্ছে। সুতরাং এই সরকার ক্ষমতায় থাকলে কোন দুর্নীতিরই বিচার হবে না। দুদকের তদন্ত মামলা, গ্রেফতার লোক দেখানো মাত্র। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে দেশবাসীও তাদের সঙ্গে ময়াদনে ঝাঁপিয়ে পড়বে। গতকাল শুক্রবার বাদ জুমা লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব খেলাফতের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুব খেলাফত কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, সহ-সভাপতি মাওলানা তাসলিম আহমদ, মাওলানা সালমান আহমদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা সামসুল আলম, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা মনসুরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।