Quantcast
ঢাকা, শনিবার 13 October 2012, ২৮ আশ্বিন ১৪১৯, ২৬ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৯৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সবুজবাগে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর সবুজবাগে বাসের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন স্বাধীন নামের (৪২) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের বাবার নাম হাসেম আলী তালুকদার। গ্রামের বাড়ি বরিশাল। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সপ্তাপরি সদর এলাকায়।

সবুজবাগ থানার এস আই কুলিন্দ গ্রুলধাই জানান, গতকাল শুক্রবার ১২টার সময় সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর সড়কে মালিবাগগামী লাববাইক পরিবহনের একটি বাস মোটর সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লোকটি মোটর সাইকেল থেকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন থেকে নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে। বাসটি পালিয়ে গেলেও আটকের চেষ্টা চলছে। লাশ সবুজবাগ থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।