Quantcast
ঢাকা, সোমবার 15 October 2012, ৩০ আশ্বিন ১৪১৯, ২৮ জিলক্বদ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৮৫২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

অধ্যাপক গোলাম আযমের মামলায় ডিফেন্স পক্ষের জেরা

তদন্তকালে শহীদ ছিরু মিয়ার বাড়িতেই যাননি তদন্ত কর্মকর্তা

নাজমুল আহসান রাজু : জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বর্ষীয়ান জননেতা ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা চলছে। ডিফেন্স পক্ষের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানিয়েছেন, তদন্তের সময় শহীদ ছিরু মিয়ার বাড়িতে তিনি যাননি। অথচ অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ ১৯৭১ সালের ২১ নবেম্বর অধ্যাপক গোলাম আযমের নির্দেশেই শহীদ ছিরু মিয়াসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছিল। এমনকি শহীদ ছিরু মিয়া যে তালেবের সাথে যোগাযোগ করে ভারত যাওয়ার চেষ্টা করেছিলেন তাকেও খুঁজে পাননি। শুধু গ্রামের বাড়ি শুভরামপুর বলে জানতে পেরেছেন।

গতকাল রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ জেরা গ্রহণ করেন। আজ সোমবারও জেরা চলবে। অধ্যাপক গোলাম আযমের পক্ষে এডভোকেট মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। এ সময় অধ্যাপক গোলাম আযমের পক্ষে উপস্থিত ছিলেন, ডিফেন্স পক্ষের এডভোকেট মনজুর রহমান আনসারী, এডেভোকেট গিয়াস উদ্দিন মিঠু, ব্যারিস্টার তানভির আহমেদ আল আমীন প্রমুখ।    

গতকাল রোববারের জেরা

প্রশ্ন : বি.বাড়ীয়া প্রথম কবে যান?

উত্তর : ২০১০ সালের ২৩ আগস্ট। অনেক পরে বলেন, ২২ আগস্ট।

প্রশ্ন : মোট কয় বার যান?

উত্তর : ১ বার।

প্রশ্ন : ফেরত আসেন কত তারিখে?

উত্তর : পরের দিন ২৪ আগস্ট।

প্রশ্ন : সিনভি রোডে দোতারা মাজার শরীফে গিয়েছিলেন?

উত্তর : আমার রেকর্ডে নেই।

প্রশ্ন : শহীদ ছিরু মিয়া যে তালেবের সাথে যোগাযোগ করে ভারত যাওয়ার চেষ্টা করেছিলেন তার সাথে দেখা করেছিলেন?

উত্তর : খুঁজে পাইনি।

প্রশ্ন : তার ঠিকানা পেয়েছিলেন?

উত্তর : হ্যাঁ, পেয়েছি। শুভরামপুর গ্রাম। এর বেশি তথ্য আমার রেকর্ডে নাই।

প্রশ্ন : তালেব সাহেবের ঠিকানা বিষয়ে আনোয়ারা বেগম ও শফিউদ্দিনকে জিজ্ঞাসা করেছিলেন?

উত্তর : হ্যাঁ, তারা জানিয়েছেন তাকে চেনেন। তার বাড়ি শুভরামপুর।

প্রশ্ন : শুভরামপুর কোন থানায় অবস্থিত। এ জন্য এসপিকে চিঠি দিয়েছিলেন?

উত্তর : রেকর্ডে নেই।

প্রশ্ন : শুভরামপুর কোন থানায় এবং তালেবের অবস্থান জানতে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন?

উত্তর : অনেককে করেছি, রেকর্ডে নেই।

প্রশ্ন : তন্তর চেকপোস্টে গিয়েছিলেন?

উত্তর : সেখানে সশরীরে যাইনি, খোঁজ নিয়েছি। এখন সেখানে আগের অবস্থা নেই।

প্রশ্ন : তন্তর কোন থানার অধীনে?

উত্তর : কসবা থানার অধীনে।

প্রশ্ন : কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এসআইকে জিজ্ঞাসাবাদ বা কথা বলেছেন?

উত্তর : জিজ্ঞাসাবাদ করার বিষয়টি আমার রেকর্ডে নেই।

প্রশ্ন : তন্তর চেকপোস্টে যে সব রাজাকার কর্মরত ছিল, তাদের খোঁজ-খবর নিয়েছেন?

উত্তর : খোঁজ-খবর নেয়ার তথ্য রেকর্ডে নেই।

প্রশ্ন : তন্তরে কোনো মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন?

উত্তর : অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। নাম এ মুহূর্তে স্মরণ নেই।

প্রশ্ন : যাদের জিজ্ঞাসাবাদ করেছেন তাদের নাম আছে?

উত্তর : সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ নেই।

প্রশ্ন : যাদের জিজ্ঞাসাবাদ করেছেন তাদেরকে আপনার কাছে কে নিয়ে এসেছিল এবং ক'টায় নিয়ে এসেছেন?

উত্তর : ২২ আগস্ট তারিখে বি.বাড়ীয়ায় পৌঁছি। ২৩ তারিখে তদন্ত করেছি। তন্তরসহ অন্যান্য এলাকার লোকজন এসেছিল। তাদের আমি জিজ্ঞাসাবাদ করেছি। তাদেন নাম লেখা আছে। বিশেষ করে তন্তরের লোক হিসেবে লিপিবদ্ধ নেই।

প্রশ্ন : ঠিকানাসহ কয়জন এবং ঠিকানা ছাড়া কয়জনের নাম লেখা আছে?

উত্তর : ঠিকানাসহ ১১ জনের নাম উল্লেখ আছে। ঠিকানাবিহীন কারো নাম উল্লেখ নেই। বিভিন্ন সংগঠনের নাম উল্লেখ আছে।

প্রশ্ন : এই ১১ জনের সবাইকে সাক্ষী করেছেন, না কয়জনকে করেছেন?

উত্তর : ১১ জনের মধ্যে গুরুত্বপূর্ণ বিবেচনায় ১ জনকে সাক্ষী করেছি। তার নাম সোনা মিয়া।

প্রশ্ন : ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচি শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ আওয়ামী লীগের কেউ দেখা করেছেন?

উত্তর : সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই।

প্রশ্ন : কোন কোন সংগঠনের নেতৃবৃন্দ দেখা করেছেন?

উত্তর : বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী দেখা করেছেন। সংগঠনের নাম উল্লেখ নেই।

প্রশ্ন : তদন্তে যাওয়ার আগে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তিদের দেখার জন্য নোটিশ দিয়েছিলেন?

উত্তর : যেহেতু তদন্তে যাচ্ছি তাই আগেই স্থানীয় লোকজনকে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য খবর দিয়েছিলাম।

প্রশ্ন : আপনি যাওয়ার আগে নোটিশ দিয়েছেন?

উত্তর : তবে নোটিশ দিয়েছিলাম কিনা রেকর্ডে নেই।

প্রশ্ন : যাদেরকে হাজির করার জন্য বলেছিলেন এটা আপনি দিয়েছিলেন না এমপির মাধ্যমে?

উত্তর : এ মুহূর্তে স্মরণ করতে পারছি না। কোনো সংস্থার মাধ্যমে খবর দিয়েছি।

প্রশ্ন : সংবাদ দেখার বিষয়টি ডায়েরিতে লিপিবদ্ধ আছে?

উত্তর : বিষয়টি ডায়েরিতে নোট করিনি।

প্রশ্ন : কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর গ্রামে আপনি গেছেন?

উত্তর : বাড়িতে যাইনি, তবে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি।

প্রশ্ন : কুমিল্লায় গেছেন, কবে গেছেন?

উত্তর : তদন্তকালে ২০১০ সালের ২ নবেম্বর কুমিল্লায় গেছি এবং ৪ নবেম্বর পর্যন্ত ছিলাম। ২০১১ সালে ২৩ জুলাই এবং ২৪ জুলাই ফেরৎ আসি।

প্রশ্ন : কুমিল্লার মুরাদনগর থানায় রামচন্দ্রপুর গ্রামে আনোয়ারা বেগমের বাড়িতে গেছেন?

উত্তর : গিয়েছি।

প্রশ্ন : আনোয়ারা বেগমের পিতার গ্রামে গেছেন?

উত্তর : মনে নাই। ডায়েরিতে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ নেই।

প্রশ্ন : আনোয়ারা বেগমের কয় বোন?

উত্তর : তিন বোনের পরিচয় দিয়েছিল। মায়া, মীনা এবং উনি নিজে।

প্রশ্ন : বি.বাড়ীয়ারা মহাকুমা শান্তি কমিটি কতোজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল?

উত্তর : ৫৫ জনকে নিয়ে গঠিত হয়েছে। হাবিবুর রহমান ছিলেন।

প্রশ্ন : তন্তর চেকপোস্টে যে বাঙ্গালী অফিসার ছিল তার নাম কি? প্রদর্শনী নম্বর-৫১৯।

উত্তর : কোনো তথ্য তদন্তে নেই।

প্রশ্ন : মহাকুমা রাজাকার কমান্ডারের নাম বলতে পারবেন?

উত্তর : অনেক রাজাকারের নাম আছে তবে সুনির্দিষ্ট কারোর নাম পাইনি।

প্রশ্ন : কুমিল্লা জেলা রাজাকার কমান্ডারের নাম বলতে পারবেন?

উত্তর : অনেক রাজাকারের নাম আছে, তবে কমান্ডারের নাম নেই।