Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 18 October 2012, ৩ কার্তিক ১৪১৯, ১ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৬৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সারাদেশে ১৮ দলের গণমিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার : দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল, ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন বন্ধ, মাওলানা মতিউর রহমান নিজামীসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা-বিশ্বাস মুছে দিয়ে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র সংযোজন, জনদুর্ভোগ বৃদ্ধি ও নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীসহ সারাদেশে সকল মহানগর ও জেলা সদরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত স্থানীয় পর্যায়ে এসব কর্মসূচি পালনে কোথাও কোথাও পুলিশ বাধা দিয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

গাজীপুর সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজবাড়ী মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর পৌর জামায়াতের আমীর মোঃ খায়রুল হাসান, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ হোসেন আলী, শিবিরের জেলা সভাপতি আবু নাঈম মোল্লা, ডুয়েট শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, আশরাফ হোসেন টুলু, হান্নান মিয়া হান্নু, যুবদল নেতা সেলিম রানা প্রমুখ। পরে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।

মুন্সিগঞ্জ সংবাদদাতা : ১৮ দলীয় ঐক্যজোটের মুন্সিগঞ্জ জেলা আহবায়ক ও বিএনপি সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে গণমিছিলটি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লঞ্চঘাট ঘুরে জুবলী রোড প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট গোলচত্বর এসে শেষ হয়। গণমিছিলের পূর্বে বিক্ষোভ সমাবেশ হয়। গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, পৌর মেয়র ও শহর বিএনপি সভাপতি এ.কে.এম ইরাদত, সদর থানা বিএনপি সভাপতি মোঃ মহিউদ্দিন, জেলা যুবদলের সভাপতি তারেক কাসেম খান মুকুল, জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম প্রমুখ।

জয়পুরহাট সংবাদদাতা : জেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল শহর প্রদক্ষিণ করে। গণমিছিল শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরের মুক্তমঞ্চে কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ১৮ দলীয় ঐক্যজোটের আহবায়ক মোজাহার আলী প্রধান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এমপি, জেলা জামায়াতের আমীর জোটের যুগ্ম আহবায়ক ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র ফজলুর রহমান, জেলা জামায়াত সেক্রেটারি প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।

 

সাতক্ষীরা সংবাদদাতা : বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, হয়রানি-নির্যাতন বন্ধসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউমার্কেট চত্বরে ১৮ দলীয় জোট আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।  এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি নুরুল হুদা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক তাসকিন আহম্মেদ চিশতী, সদর বিএনপির সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা বাবলু জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, কৃষক দলের সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান ভূট্টো, ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : জেলা পরিষদসংলগ্ন রেল গেইট এলাকা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়াকুব আলী, মুসলিম লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মৌলভী মোহাম্মদ আলী, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতী এনামুল হক, যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম, ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, ছাত্রশিবিরের সভাপতি রশিদুল কবীর রানা প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার নেতৃত্বে আগামীদিনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

ঝালকাঠি সংবাদদাতা : সকালে স্থানীয় ফায়ার ব্রিগেড মোড়ে জেলা বিএনপি অফিসের সামনে ১৮ দলীয় জোটের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। এরপর বিএনপি অফিসের সামনে দিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ শত শত লোক গণমিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি ফায়ার ব্রিগেড চৌমাথা ছাড়িয়ে কিছু দূর অগ্রসর হয়ে ঝালকাঠির কেন্দ্রস্থল বলে পরিচিত সাধনা ঔষধালয়ের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয় এবং মিছিলটি ওখানেই শেষ হয়।

কুষ্টিয়া সংবাদদাতা : বিকেলে শিল্পকলা একাডেমী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বড়বাজার রেলগেটে শেষ হয়। সেখানে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ এক সমাবেশ করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জামায়াতের কুষ্টিয়া শহর আমীর হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক সিরাজুল হক, শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল-কাদেরী, এডভোকেট কুতুবুল আলম নতুন, এস এম ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম-উল হাসান অপু, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে,  যুব বিষয়ক সম্পাদক  মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল-আমিন কানাই, কুমারখালী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়া, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক অধ্যাপক বায়েজিদ, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হাকিম মাসুদ প্রমুখ।