Quantcast
ঢাকা, শনিবার 20 October 2012, ৫ কার্তিক ১৪১৯, ৩ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

নিত্য পণ্যের বাজারে অস্থিরতা পেঁয়াজ রসুন ও ডালের মূল্য বৃদ্ধি

বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। স্বস্তিতে নেই ক্রেতারা-সংগ্রাম

স্টাফ রিপোর্টার :  নিত্য পণ্যের বাজারে অস্থিরতা চলছেই। একের পর এক জিনিসপত্রের দাম অল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পবিত্র কুরবানীকে সামনে রেখে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ রসুনের দাম ৫ থেকে  ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়েছে ডালের দাম। মশুর ডালের কেজিতে ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কাঁচা তরিতরকারির অধিকাংশের দামই বেড়েছে। ব্যবসায়ীরা বলছে, সবজির আমদানী কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আর কুরবানীকে কেন্দ্র করে বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। অন্যান্য মসলার দাম স্বাভাবিক থাকলেও, ঈদের সময় তা কতটুকু স্বাভাবিক থাকে তা নিয়ে শংকার মধ্যে রয়েছেন ক্রেতারা। কুরবানীর ঈদে ব্যবসায়ীরা মসলায় কিছুটা বেশীই লাভ করে থাকে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাজধানীর বাজার দর ছিল, চাল-মিনিকেট ৪০-৪৮ টাকা, পারি বি আর (২৮) ৪০-৪৬ টাকা, নাজির খুচরা ৪২-৪৮ টাকা, গুটি স্বর্ণা ২৮-৩৭ টাকা, লাল স্বর্ণা ৩৮ টাকা, হাসকি ৩৬-৩৭ টাকা, লতা ৩৭-৩৮ টাকা, পোলাও চাল ৮০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আটা ৩৩-৩৮ টাকা, প্যাকেট আটা-৩৭-৩৮, ময়দা ৪২-৪৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। মসুর ডাল দেশী ১৩০টাকা, মোটা দানা ৭৫-৯০ টাকা, মুগ ডাল ১০০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেল প্রতি লিটার বোতলজাত তেল ১৩৫-১৪০ টাকা ও ৫ লিটার বোতলজাত তেল ৬৫৫ থেকে ৬৮০ টাকা বিক্রি হচ্ছে। লুজ সয়াবিন তেল ১২০-১৩০ টাকা ও পাম ওয়েল ৮৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের মসলা ব্যবসায়ী মেসার্স শুভ স্টোরের মালিক মিরাজুল ইসলাম মসলার দাম সম্পর্কে জানান, প্রতি কেজি এলাচি ১৪০০-১৬২০ টাকা, লং-১৫০০-১৬০০, দারুচিনি - ২৩০-২৪০,  গোল মরিচ-৮৪০-৯০০, জিরা ৪২০-৪৪০, ধূনে - ৬০-৭০, বাদাম -৯০-১১০, কাঠ বাদাম ৬০০-৬৫০, যত্রিক ২৪০০-২৬০০, যয়ফল ১২০০-১৩০০ (প্রতি পিস ১০ টাকা), সরিষা ৭০-৮০, ঘি ৬৫০-৭০০, কিসমিস ৩৫০-৪০০, আদা ৫০-৬০, রসুন ৪০-১৪০, পেয়াজ ৩২-৪০, তেল ৫ লিটার ৬৬০, এক লিটার ১৩৫, পাঁচ ফোড়ন- ১১০-১২০, কালো জিরা- ১০০-১৪০, পোস্তা দানা ১২০০, পোস্তা বাদাম ১৬০০-১৭০০, আলু বোখারা ৬০০-৬৫০, হলুদ-১০০-১১০, মরিচ ১২০-১৪০, হলুদ মরিচের গুড়া ২০০ টাকা, বাধুনী ২০০ গ্রাম প্যাকেট মরিচ ৬৬, হলুদ - ৪৪, মাংসের মসলা ১২০ টাকা।

সবজি গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন কাঁচা সবজি ব্যবসায়ীরা। সেই সাথে কিছু সবজির দাম কমেছেও। সবজির দাম সর্ম্পকে মগবাজারের এক ব্যবসায়ী জানান, বাজারে সবজির সরবরাহ কম। এ জন্য অধিকাংশ সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা সবজির দাম সর্ম্পকে জানান, কাঁচা মরিচ-৫০-৬০, বেগুন-৪০-৫০, ঢেড়শ-৩২-৩৫, করলা-৪০, টমেটো-৮০-৯০, দুনদুল-৪০, শীম ৬০-১০০, মুলা ৩৫, কচুর মুখী ২৫-৩০ টাকা, ধনে পাতা ২০০ টাকা কেজি, বাঁধা কপি ৩০-৪০ টাকা পিস, কচুর লতি ৪০, চিচিংগা-৫০, ঝিংগা-৩৬-৪০, পেঁপে-১৪, পটল-৩০, কাকরল-৪০, বরবটি ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মুরগীর ডিম ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৩০-১৩৫ টাকা, দেশী মুরগী ২৮০- ৩২০ টাকা, গরুর গোশত প্রতিকেজি ২৮০-৩০০ টাকা, খাসি ৪০০-৪৫০ টাকা। ইলিশ প্রতি কেজি ৮শ' থেকে ১০০০ টাকা, রুই প্রতি কেজি ২০০-৩০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, পাঙ্গাস ৯০-১৩০, কারপু ১৫০, তেলাপিয়া ১২০ টাকায় বিক্রি হচ্ছে।