Quantcast
ঢাকা, শনিবার 20 October 2012, ৫ কার্তিক ১৪১৯, ৩ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৯২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

লাববাইকা আল্লাহুম্মা লাববাইক

মিয়া হোসেন : ইসলামের মূল আক্বিদার অন্যতম স্তম্ভ হজ্জের কল্যাণে তাৎপর্যমন্ডিত ও গৌরবোজ্জল জিলহজ্জ মাসের তৃতীয় দিন আজ শনিবার। জীবনের গুণাহখাতা মাফ চেয়ে শুদ্ধতম হওয়ার বাসনায় দুনিয়ার সামর্থবান মুসলমানরা এখন কাবা শরীফের দিকে যাত্রা শুরু করেছে। ইসলামী অনুশাসন ও বিধি বিধানের অংশ হিসেবে প্রতি বছর মক্কায় অনুষ্ঠিত হয় পবিত্র হজ্জ। ধারাবাহিকতায় এবারও আর কয়েকদিন পরই মক্কা নগরীর আরাফার ময়দানে বিশ্ব মুসলমানের সর্ববৃহৎ জামায়েত অনুষ্ঠিত হবে। আরাফার ময়দানে অবস্থান, খানায়ে কাবায় জিয়ারতসহ কয়েকটি নির্দিষ্ট কর্ম সম্পাদনের নামই হজ্জ। প্রত্যেক আর্থিক ও শারীরিক উভয়ভাবে সামর্থবান মুসলমান নর-নারীর ওপরই কতিপয় শর্ত সাপেক্ষে হজ্জ ফরজ করা হয়েছে। হজ্জ পালন করার জন্য প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হাজির হন। মহান আল্লাহর নির্দেশ পালন এবং তার সান্নিধ্য লাভের অভিপ্রায়েই গোটা দুনিয়ার মুসলমানগণ মক্কায় সমবেত হয়ে থাকেন।

হজ্জ একটি ফরজ ইবাদত হলেও নামায রোযার মতো সকলের জন্য ফরজ নয়। যে সব মুসলমানের পক্ষে পবিত্র কাবায় গিয়ে হজ্জ পালন করে ফিরে আসার মতো আর্থিক ও শারীরিক সামর্থ্য আছে, কেবল তাদের ওপর জীবনে একবার হজ্জ ফরজ করা হয়েছে। তবে ঐ ব্যক্তিকে স্বাধীন ও প্রাপ্ত বয়স্ক হতে হবে। এর পাশাপাশি তার হজ্জে যাওয়ার পথ নিরাপদ হতে হবে। মহিলাদের হজ্জ করতে তার সাথে স্বামী বা মুহরিম ব্যক্তি সাথে থাকতে হবে। আর্থিক সামর্থ্য বলতে যা বুঝানো হয়ে থাকে তাহলো হজ্জ যাত্রা থেকে শুরু করে গৃহে ফিরে আসা পর্যন্ত পরিবারের প্রয়োজন পূরণের সামর্থ্য থাকা। আল্লাহ বলেছেন, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো যার সামর্থ্য আছে তার ওপর হজ্জ করা আল্লাহর একটি অনিবার্য হক। অতএব যাদের ওপর আল্লাহর নির্দেশিত এই হজ্জ ফরজ হয়েছে। তাদের ফরজ কর্ম সম্পাদনে সর্বদা সচেষ্ট থাকতে হবে। কেননা মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। হাদিস শরীফে আছে, যে সকল ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ পালন করেনি, তারা ইহুদী খৃস্টানদের মতো মৃত্যুবরণ করবে।

হজ্জ পালনের সময় অবশ্যই সহীহ নিয়ত থাকতে হবে। কেন না হজ্জের নিয়ত যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি  অর্জনের জন্য না হয়ে লোক দেখানো ও ‘আলহাজ্জ' ‘হাজী' ইত্যাদি উপাধি ধারণ করার জন্য হয়ে থাকে তাহলে হজ্জ কবুল হবে না। বরং প্রদর্শনেচ্ছাকারী হিসেবে পরকালে মহান রাববুল আলামিন কঠিন শাস্তি দেবেন। সুতরাং হজ্জ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে।