Quantcast
ঢাকা, বুধবার 24 October 2012, ৯ কার্তিক ১৪১৯, ৭ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪৭৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

কাদের মোল্লায় মামলার জেরার জবাবে তদন্ত কর্মকর্তা

'৭১ সালের ঘটনা বর্ণনা করতে পারে এমন বয়সের লোকের সাক্ষাৎ তদন্তকালে মিরপুরে পাইনি

শাহেদ মতিউর রহমান : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান ডিফেন্স পক্ষের আইনজীবীর জেরার জবাবে স্বীকার করেছেন যে, তিনি ১৯৭১ সালের ঘটনা তদন্তকালে মিরপুরে গিয়ে এমন কোনো বর্ধিষ্ণু বা বয়স্ক লোকের সাক্ষাৎ পাননি যারা মিরপুরের প্রকৃত চিত্র বা ঘটনা এবং ঐ সময়ের তুরাগ নদীর দু'তীরের স্থাপনা সম্পর্কে বর্ণনা করতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আরও বলেন, আমি এই মামলায় আলুবদি গ্রামের যাদের জবানবন্দি গ্রহণ করেছি তারাও '৭১ সালের কোনো ঘটনা বর্ণনা করতে পারেননি। গতকাল এই তদন্ত কর্মকর্তাকে চতুর্থ দিনের মতো জেরা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই তদন্ত কর্মকর্তাকে চতুর্থ দিনের মতো জেরা করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কাদের মোল্লার আইনজীবী এডভোকেট আবদুস সুবহান তরফদার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। আগামী ৩১ অক্টোবর তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করবে ডিফেন্স পক্ষ।

গতকালের জেরার উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন : আপনি মামলার তদন্ত কাজ কবে শুরু করে কবে শেষ করেছেন?

উত্তর : শুরু করি ২১/৭/১০ তারিখে এবং তদন্ত কাজ শেষ করেছি ২৭/৮/১২ তারিখে।

প্রশ্ন : এই মামলায় আপনি কতটি সিডি (কেস ডায়রি) ব্যবহার করেছেন?

উত্তর : আমি সিডি হিসেবে ২৪ খন্ড ব্যবহার করেছি।

প্রশ্ন : শেষের খন্ডটি ক্লোজ করেছেন কত তারিখে?

উত্তর : সিডি ক্লেস করেছি ২৬/৯/১২ তারিখে।

প্রশ্ন : মুক্তিযোদ্ধা ওসমান গনির কোনো আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেছেন কি না?

উত্তর : না, কাউকে পাওয়া যায়নি।

প্রশ্ন : শহীদ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন?

উত্তর : তার স্ত্রী মর্জিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে রেকর্ড করেছি।

প্রশ্ন : মোজাম্মেল হকের পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন?

উত্তর : মোজাম্মেল হকের পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করি নাই।

প্রশ্ন : সাক্ষী আমির হোসেন মোল্লার দুয়ারীপাড়াস্থ বাড়িতে কখনো গিয়েছিলেন কি?

উত্তর : না, তার বাড়িতে যাইনি।

প্রশ্ন : '৭১ সালে আলুবদি গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল কি?

উত্তর : আমি অনুসন্ধান বা নির্ণয় করি নাই।

প্রশ্ন : '৭১ সালে তুরাগ নদীর উভয় পাশে কি কি স্থাপনা ছিল?

উত্তর : আমি তদন্তকালে '৭১ সালের বর্ধিষ্ণু বা বয়স্ক কোনো লোক পাইনি। আর আমি যাদের জবানবন্দি গ্রহণ করেছি তারাও ঐ সময়ের চিত্রটি বলতে পারেনি।

প্রশ্ন : আপনার জব্দ করা ‘জীবনে যা দেখলাম' বইটি কয় খন্ডের?

উত্তর : আট খন্ডের।