Quantcast
ঢাকা, শুক্রবার 26 October 2012, ১১ কার্তিক ১৪১৯, ৯ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান

প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন সংগঠনের ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ হিংসা-বিদ্বেষ ভুলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করার আহবান জানান।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বাণীতে বেগম খালেদা জিয়া বলেন, আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতিবছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজকে উৎসর্গ করা কুরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কুরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তিজীবনে প্রতিফলিত করে মানবকল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাববুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানদের কর্তব্য।

দেশের বর্তমান অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। তাই আমি দেশের সকল বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের আহবান জানাই, দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসার করার জন্য। ঈদের আনন্দের দিকে কেই যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দকে একসাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে।

ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দের মেলবন্ধন, মহান আল্লাহ তাআ'লার দরবারে এই প্রার্থনা জানাই।

শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি'র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি ও মহাসচিব শামিম আল মামুন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু ও সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দৌজা ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।