Quantcast
ঢাকা, শুক্রবার 26 October 2012, ১১ কার্তিক ১৪১৯, ৯ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৪৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

খালেদা জিয়া ইস্কাটনস্থ লেডিস ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন

স্টাফ রিপোর্টার : প্রতিবারের ন্যায় এবারো বিএনপির চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল আষহার দিন ইস্কাটন গার্ডেনের ঢাকা লেডিস ক্লাবে ঢাকায় কর্মরত কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদিন বেলা পৌনে ১২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কূটনীতিকদের  সঙ্গে এবং দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপি চেয়ারপার্সন প্রত্যেক ঈদে এই শুভেচ্ছা বিনিময় করে থাকেন। শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।