রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২ হাজার ৩শ ৩৬টি মামলা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে গতকাল রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিকের রমনা বিভাগে ১১ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৯৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজি ও ৯৩ টি মোটরসাইকেলসহ মোট ২৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪ টি বাস, ৪৬ টি ট্রাক, ৫৩ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ২১৭ টি মোটরসাইকেলসহ মোট ৫৬৩ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৫ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ১৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি, ২০২ টি মোটরসাইকেলসহ মোট ৩২৯ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১০ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৯০ টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।